মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

জর্ডনের হ্যাটট্রিক-বাটলার ঝড়, ১০ উইকেটে জিতে সেমির পথে ইংল্যান্ড

শামীম চৌধুরী ২৩ জুন , ২০২৪, ২৩:৪৩:০২

  • হ্যাটট্রিক আনন্দে শুন্যে লাফ দিচ্ছেন জর্ডান। ছবি-ক্রিকইনফো

যুক্তরাষ্ট্র : ১১৫/১০ (১৮.৫ ওভারে)

ইংল্যান্ড : ১১৭/০ (৯.৪ ওভারে)

ফল : ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : আদিল রশিদ (ইংল্যান্ড)।

ক্রিস জর্ডানের জন্ম বারবাডোজে। বারবাডোজের রাজধানী ব্রিজটাউনে শিক্ষা জীবন শুরু তার। সেখানেই ক্রিকেটে হাতে-খড়ি। খেলাধুলার উপর স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে পেয়েছেন সেখানকার নাগরিকত্ব।

গায়ে উঠেছে ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি। নিজের জন্মস্থানে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপে রচনা করেছেন ইতিহাস।

৫ বলের শেষ স্পেলে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকসহ ৪ উইকেটে জর্ডানের ইতিহাস রচনার (৪/১০) ম্যাচে বাটলার ঝড় (৩৮ বলে ৬ চার, ৭ ছক্কায় ৮৩*) দেখেছে বিশ্ব।

তাতেই ৬২ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমির সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। 

বারবাডোজে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং পাওয়ার প্লে পর্যন্ত (৪৮/২) মোটামুটি ঠিকঠাক ছিল  যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটির ২৭ বলে ৩৪ রানে চ্যালেঞ্জিং পুঁজির আভাস দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইনিংসের মাঝপথে লেগ স্পিনার আদিল রশিদ (৪-০-১৩-২) অ্যারন জোন্স (১৬ বলে ১০) এবং  নীতিশ কুমারকে (২৪ বলে ১ চার, ২ ছক্বায় ৩০) গুগলিতে বোল্ড আউট করলে এলোমেলো হয়ে যায় যুক্তরাষ্ট্র। পেসার ক্রিস জর্ডানের ৫ বলের শেষ স্পেলে (০.৫-০-০-৪) ৪ উইকেট পড়ে গেলে যুক্তরাষ্ট্র থামে ১১৫ রানে।  '

জর্ডান শুরুটা করেছেন ১৮.১ ওভারে কোরে এন্ডারসনকে (২৮ বলে ১ ছক্কায় ২৯) লং অনে ক্যাচের টোপ ফেলে। ১৮.৩ ওভারে আলী খান ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, ১৮.৪ ওভারে কেনজিগে এলবিডাব্লু এবং ১৯.৫ ওভারে নেত্রাভালকার বোল্ড আউটে ফিরে গেলে ইংল্যান্ডের প্রথম কোনো বোলার হিসেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকের ইতিহাস রচনা করেছেন জর্ডান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেও এটি ইংল্যান্ডের প্রথম কোনো বোলারের হ্যাটট্রিক। এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়ালো ৯-এ। প্রথম আট আসরে হ্যাটট্রিক হয়েছে ৬টি। চলমান আসরে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ৩-এ। তাও আবার মাত্র ৩ দিনে তিনটি হ্যাটট্রিক। বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে পর পর দুই ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স করেছেন হ্যাটট্রিক। বারবােডোজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিক পেলেন ইংল্যান্ডের জর্ডান।

সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ রানে হেরে সেমির সমীকরণ কঠিন করে ফেলা ইংল্যান্ডের টার্গেট ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নেট রান রেটে এগিয়ে নিতে অধিনায়ক বাটলার ব্যাটকে বানিয়েছেন তরবারি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৪তম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ম ফিফটি উদযাপনে লেগেছে তার ৩২টি বল। যুক্তরাষ্ট্রের বাঁ হাতি স্পিনার হারমিত সিংকে ছক্কার চুমোয় ফিফটি উদযাপন করে সেই ওভারে হারমিতকে মেরেছেন বাটলার ৫টি ছক্কা। ম্যাচে ফিনিশার তিনিই (৩৮ বলে ৬ চার, ৭ ছক্বায় ৮৩*)। ফিল সল্ট ছিলেন ২১ বলে ২৫ রানে অপরাজিত। 

৬২ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট। নেট রান রেট তাদের +১.৯৯২। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers