মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সাকিব, না রশিদ, ১৫০ উইকেটের মাইলস্টোনে কে আগে

শামীম চৌধুরী ২৪ জুন , ২০২৪, ০৬:৪৫:৪৯

  • রশিদ খান-সাকিব আল হাসান। ছবি-ইন্টারনেট

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে লাসিথ মালিঙ্গার পর উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব আল হাসান। তার এক মাস পর গর্বিত ক্লাবের সদস্যপদ পেয়েছেন কিউই পেসার টিম সাউদি এবং আফগান লেগ স্পিনার রশিদ খান।

লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে গুডবাই জানালে দেড়শ উইকেটের সদস্যপদে লড়াইটা জমিয়ে তুলেছেন সাউদি, সাকিব, রশিদ খান।

সাউদি দেড়শ উইকেট পূর্ণ করে শিকারসংখ্যা ১৬৪-তে উন্নীত করলেও সাকিব-রশিদ ছুঁতে পারেননি এখন ১৫০ উইাকেট। তবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এই দুই লিজেন্ডারিরই এই মাইলস্টোনে পা রাখার সম্ভাবনা আছে।

গত শনিবার রোহিত শর্মাকে শিকার করে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব। আর একটি উইকেট পেলে সাউদির পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দেড়শ উইকেট ক্লাবের সদস্যপদ পাবেন এই বাঁ হাতি স্পিনার।

১৫০ উইকেট ক্লাবের সদস্যপদে সেখানে আফগান লেগ স্পিনার রশিদ খানের দরকার ২টি উইকেট। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মাত্র ৫৩ ম্যাচে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করে এই মাইলস্টোনে দ্রুততম রশিদ খান চলমান বিশ্বকাপে যেভাবে ভয়ংকর হয়ে উঠেছেন, তাতে দেড়শ উইকেট ক্লাবেও দ্রুততম সদস্যপদ প্রাপ্তির আভাস তার বোলিং ধারাবাহিকতায়।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ইতোমধ্যে ১০ উইকেট শিকার করে সাকিবকে চোখ রাঙাচ্ছেন এই লেগ স্পিনার। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে সাকিব যেখানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিংয়ে অনেকটাই নির্বিষ। ৬ ম্যাচে তার শিকারসংখ্যার সমস্টি মাত্র ৩টি। ৬ ম্যাচের মধ্যে উইকেটহীন কাটিয়েছেন সাকিব ৪ ম্যাচ। 

তারপরও লাকি গ্র্যাউন্ড সেন্ট ভিনসেন্টে চোখ থাকছে সাকিবের দিকে। চোখটা রাখতে হচ্ছে রশিদ খানের দিকেও। যেখানে দেড়শ উইকেটের মাইলস্টোনে সাকিবের দরকার ১ উইকেট, রশিদের দরকার ২উইকেট। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ-আফগানিস্তানের রণক্ষেটাও এই দুই স্পিনারকেও দাঁড় করিয়েছে মাইলস্টোনের লড়াইয়ে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers