মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

রোহিত ঝড়ে ভারতের রান পাহাড়

শামীম চৌধুরী ২৪ জুন , ২০২৪, ২২:৩৭:২১

  • ৯২ রানের ইনিংসের পথে রোহিতের একটি শট। ছবি-ক্রিকইনফো

ভারত : ২০৫/৫ (২০.০ ওভারে)

আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারটা যেনো একটু বেশিই তাঁতিয়ে দিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। তার ব্যাটিং ঝড়ে (৪১ বলে ৮ চার, ৮ ছক্বা ৯২) অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে চাপা দিয়েছে (২০৫/৫) ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি যে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ করেছে ২০৫/৪ স্কোর।

সেন্ট লুসিয়ায় এদিন রোহিত শর্মার ব্যাটটা একটু বেশিই চওড়া দেখিয়েছে। সেন্ট লুসিয়ায় সুপার এইটের ম্যাচে মিচেল স্টার্কের দ্বিতীয় ওভারে চার ছক্কা, ১ বাউন্ডারিতে ২৯ রান নিয়ে তা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা।

১৯ বলে ৩১তম ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির দিকে চোখ রেখেছিলেন।  কোহলি (৪১০৩), বাবর আজমকে (৪১৪৫) টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রানের সিংহাসনে (৪১৬৫) আরোহন করেছেন এদিন। তবে মাত্র ৯ রানের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি মিস করেছেন হিটম্যান রোহিত।

টিপ-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরা ইনিংস ৯২ রানে থেমেছেন রোহিত স্টার্কের দ্বিতীয় স্পেলে ইয়র্কারে বোল্ড হয়ে। তবে আউট হওয়ার আগে ২২৪.৩৯ স্ট্রাইক রেটে করেছেন ৪১ বলে ৭ চার, ৮ ছক্বায় ৯২ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে পন্টকে নিয়ে ৩৮ বলে ৮৭ এবং তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমারকে নিয়ে ২০ বলে ৩৪ রানে দিয়েছেন নেতৃত্ব। কোহলি (৫ বলে ০) ছাড়া ভারতের সবাই পেয়েছেন রান। সূর্যকুমার ১৬ বলে ৩ চার, ২ ছক্কায় ৩১, দুবে ২২ বলে ২৮ করেছেন। হার্দিক পান্ডিয়া ছিলেন ১৭ বলে ১ চার, ২ ছক্কায় ২৭ রানে অপরাজিত। 

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন ভারত ব্যাটারদের প্রতি আক্রমনে এলোমেলো হয়েছে অস্ট্রেলিয়া বোলাররা। হ্যাজলউড (৪-০-১৪-১) ছাড়া অন্য সব বোলার এদিন খেয়েছেন মার। সবচেয়ে বেশি মার খেয়েছেন স্টয়নিচ ( ৪-০-৫৬-২)। স্টার্ক ২ উইকেট পেলেও খরচ করেছেন ৪৫ রান। উইকেটহীন লেগ স্পিনার জাম্পার খরচা ৪১ রান।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers