সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

অন্যান্য
  >
বিশ্বকাপ

সাকিবের কৃতিত্ব ছাড়িয়ে রিশাদের ইতিহাস

শামীম চৌধুরী ২৫ জুন , ২০২৪, ০৭:৫৯:০০

  • রিশাদ হোসেন। নতুন ইতিহাস। ছবি-ইন্টারনেট

সাকিবের কৃতিত্ব ছাড়িয়ে রিশাদের ইতিহাস

২০২১ সালে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১১ উইকেটের রেকর্ড ছিল এতোদিন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশ বোলারদের মধ্যে সেরা।

শনিবার এন্টিগায় ভারতের বিপক্ষে দ্বিতীয় স্পেলে (১-০-৯-২) কোহলিকে বোল্ড (২৮ বলে ৩৭) এবং সূর্যকুমারকে(২বলে ৬) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে ২ উইকেট পেয়ে ৩ বছর আগে সাকিবের সেই কৃতিকে স্পর্শ করেছেন তানজিম হাসান সাকিব।

ভারতের বিপক্ষে খরুচে বোলিংয়ের (৪-০-৪৩-২) পরও  রিশব পন্ট (২৪ বলে ৩৬) এবং দুবেকে (২৪ বলে ৩৬) শিকার করে ১১ উইকেট পূর্ণ করে লেগ স্পিনার রিশাদ ছুঁয়েছেন দুই সাকিবকে।

সেন্ট ভিনসেন্টে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি রিশাদ এবং তানজিমের জন্য ছিল মাইলস্টোনের।  এই ম্যাচে লেগ স্পিনার রিশাদ ছাড়িয়ে গেছেন সাকিবের ৪ বছরের আগের কৃতি।

নিজের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে লং অফে ক্যাচ দিতে বাধ্য করে (২৯ বলে ১ বাউন্ডারিতে ১৮) রিশাদ চলমান আসরে ১২তম উইকেট শিকারে সাকিবের কৃতিত্বকে ছাড়িয়ে নতুন ইতিহাস রচনা করেছেন।

শুধু সাকিবকে টপকে যাননি, এক ওভারের শেষ স্পেলে (১-০-৫-২) গুরবাজ (৫৫ বলে ৪৩) এবং গুলবাদিন নাইবকে (৩ বলে ৪) শিকার করে নিজের কৃতিত্বটা ছাড়িয়ে রিশাদের শিকারসংখ্যা উন্নীত হয়েছে এই আসরে ১৪ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ১৬টি উইকেটের কৃতিত্ব শুধু শ্রীলঙ্কার হাসারাঙ্গার, ২০২১ সালে। ২০১২ সালে অজন্থা মেন্ডিজ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গা এবং চলমান বিশ্বকাপে আর্শদ্বীপও ফজলহক ফারুকী ১৫টি করে উইকেট শিকার করেছেন ইতোমধ্যে। তাদের পেছনে রিশাদের শিকারসংখ্যা এই আসরে ১৪টি। 

ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ অভিষেক হয়েছে রিশাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আইসিসির কোনো মেগা ইভেন্টে প্রথম লেগ স্পিনার হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন রিশাদ (৪-১-২২-৩)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। সেই থেকে দারুণ ধারাবাহিক রিশাদ নেদারল্যান্ডসের বিপক্ষেও পেয়েছেন ৩ উইকেট (৪-০-৩৩-৩)। গ্রুপ রাউন্ডে ৭ উইকেট পেয়ে রিশাদ সুপার এইটেও লেগ স্পিন জাদু দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সফল বোলার রিশাদ পেয়েছেন ২ উইকেট (২-.৪-০-৩৭-২)।

ভারতের বিপক্ষে খরুচে বোলিংয়ে (৪-০-৪৩-২) রিশব পন্ট (২৪ বলে ৩৬) এবং দুবেকে (২৪ বলে ৩৬) শিকার করে ১১ উইকেট পূর্ণ করে ছুঁয়েছেন দুই সাকিবকে। সেন্ট ভিনসেন্টে শ্লো উইকেট পেয়ে রিশাদ ম্যাজিক (৪-০-২৬-৩) দেখেছে বিশ্ব। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করা সাকিবের সামনে ছিল আর একটি মাইলফলকের হাতছানি। ১ উইকেট পেলে সাউদির পর দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট পূর্ণ করার সুযোগ ছিল সাকিবের। তবে লাকি ভেন্যু সেন্ট ভিনসেন্টে উইকেটহীন কাটানোয় (৪-০-১৯-০) এই মাইলস্টোনে বেড়েছে সাকিবের অপেক্ষা।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers