মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

১২.১ ওভারের মধ্যে জিতলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ

শামীম চৌধুরী ২৫ জুন , ২০২৪, ০৮:২৯:২৫

  • সাকিবকে ছাড়িয়ে যাওয়া রিশাদকে ঘিরে উৎসব। ছবি-বিসিবি

আফগানিস্তান : ১১৫/৫ (২০.০ ওভারে)

সুপার এইটে অস্ট্রেলিয়া-ভারতের কাছে হেরেও সেমিফাইনালের সম্ভাবনা থেকে ছিটকে পড়েনি বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়াকে ২৪ রানে ভারত হারিয়ে দেয়ায় আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে এসিড টেস্ট।

জিতলেই চলবে না, মেলাতে হবে সমীকরণ। এই সমীকরণের ম্যাচে লেগ স্পিনার রিশাদের উইকেট টেকিং বোলিংয়ের (৪-০-২৬-৩) এর পাশে তাসকিন (৪-১-১২-১), মোস্তাফিজ (৪-০-১৭-১), সাকিবের (৪-০-১৯-০) মিতব্যয়ী বোলিংয়ে আফগানিস্তানকে ১১৫/৫-এ আটকে দিয়ে সেমির স্বপ্ন দেখছে বাংলাদেশ। 

সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ জিতলেই শুধু চলবে না বাংলাদেশকে। আফগানিস্তানের দেওয়া লক্ষ্য পেরিয়ে যেতে হবে ১২.১ ওভারে। 

১২.৫ ওভারে এই রান টপকালেও চলবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে স্কোর সমান হওয়ার পর একটি ছয় মারতে হবে। অর্থাৎ ১২.৫ ওভারে বাংলাদেশকে করতে হবে ১২১ রান। আবার ১২.৩ ওভারে আফগানিস্তানকে টপকাতে পারলেও সেমিফাইনালে যাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ১২,৩ ওভারে করতে হবে ১১৯ রান।

এই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকে আফগানিস্তানকে উইেকেটে আটকে ফেলেছে বাংলাদেশ বোলাররা। ১২০ টি ডেলিভারির মধ্যে ৬৬টি ডট দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং পাওয়ার প্লে-তে আফগানিস্তানকে অ্যাডভান্টেজ নিতে দেয়নি বাংলাদেশ বোলাররা। ২৭/০-তে আটকে রেখেছে।

শেষ পাওয়ার প্লে-তে ৩৫ রান যোগ করতে আফগানিস্তান হারিয়েছে ৪ উইকেট। শেষ ওভারে তানজিম হাসান সাকিব রশিদ খানের হাতে খেয়েছেন ২টি ছক্কা। ওই ওভারের ১৫ রান খরচ না হলে বাংলাদেশের সামনে টার্গেটটা আরও সহজ হতে পারতো। ওপেনিং জুটিতে আফগানিস্তানক ৫৯ করলেও খেলতে হয়েছে তাদেরকে ৬৪টি বল।

ওপেনার গুরবাজ করেছেন সর্বোচ্চ ৪৩ রান। তাকে খেলতে হয়েছে ৫৫টি বল। যে ইনিংসে ৩টি চারের পাশে ছিল ১টি ছক্কা। এই ম্যাচে ফিল্ডিংয়ে তাড়াহুড়া করে ২টি ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ ফিল্ডাররা। আফগানিস্তানের দুই ব্যাটার এক এন্ডে চলে আসার পরও রান আউট করতে পারেনি বাংলাদেশ। 

২০২১ সালে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১১ উইকেটের রেকর্ড ছিল এতোদিন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশ বোলারদের মধ্যে সেরা।

শনিবার এন্টিগায় ভারতের বিপক্ষে খরুচে বোলিংয়ের (৪-০-৪৩-২) পরও  রিশব পন্ট (২৪ বলে ৩৬) এবং দুবেকে (২৪ বলে ৩৬) শিকার করে ১১ উইকেট পূর্ণ করে লেগ স্পিনার রিশাদ ছুঁয়েছেন সাকিবের সেই কৃতিত্বকে।

এই ম্যাচে লেগ স্পিনার রিশাদ ছাড়িয়ে গেছেন সাকিবের ৪ বছরের আগের কৃতি। নিজের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে লং অফে ক্যাচ দিতে বাধ্য করে (২৯ বলে ১ বাউন্ডারিতে ১৮) রিশাদ চলমান আসরে ১২তম উইকেট শিকারে সাকিবের কৃতিত্বকে ছাড়িয়ে নতুন ইতিহাস রচনা করেছেন।

শুধু সাকিবকে টপকে যাননি, এক ওভারের শেষ স্পেলে (১-০-৫-২) গুরবাজ (৫৫ বলে ৪৩) এবং গুলবাদিন নাইবকে (৩ বলে ৪) শিকার করে নিজের কৃতিত্বটা ছাড়িয়ে রিশাদের শিকারসংখ্যা উন্নীত হয়েছে এই আসরে ১৪ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ১৬টি উইকেটের কৃতিত্ব শুধু শ্রীলঙ্কার হাসারাঙ্গার, ২০২১ সালে।

২০১২ সালে অজন্থা মেন্ডিজ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গা এবং চলমান বিশ্বকাপে আর্শদ্বীপও ফজলহক ফারুকী ১৫টি করে উইকেট শিকার করেছেন ইতোমধ্যে। তাদের পেছনে রিশাদের শিকারসংখ্যা এই আসরে ১৪টি। 

ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ অভিষেক হয়েছে রিশাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আইসিসির কোনো মেগা ইভেন্টে প্রথম লেগ স্পিনার হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন রিশাদ (৪-১-২২-৩)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। সেই থেকে দারুণ ধারাবাহিক রিশাদ নেদারল্যান্ডসের বিপক্ষেও পেয়েছেন ৩ উইকেট (৪-০-৩৩-৩)। গ্রুপ রাউন্ডে ৭ উইকেট পেয়ে রিশাদ সুপার এইটেও লেগ স্পিন জাদু দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সফল বোলার রিশাদ পেয়েছেন ২ উইকেট (২-.৪-০-৩৭-২)।

ভারতের বিপক্ষে খরুচে বোলিংয়ে (৪-০-৪৩-২) রিশব পন্ট (২৪ বলে ৩৬) এবং দুবেকে (২৪ বলে ৩৬) শিকার করে ১১ উইকেট পূর্ণ করে ছুঁয়েছেন দুই সাকিবকে।  সেন্ট ভিনসেন্টে শ্লো উইকেট পেয়ে রিশাদ ম্যাজিক (৪-০-২৬-৩) দেখেছে বিশ্ব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করা সাকিবের সামনে ছিল আর একটি মাইলফলকের হাতছানি। ১ উইকেট পেলে সাউদির পর দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট পূর্ণ করার সুযোগ ছিল সাকিবের। তবে লাকি ভেন্যু সেন্ট ভিনসেন্টে উইকেটহীন কাটানোয় (৪-০-১৯-০) এই মাইলস্টোনে বেড়েছে সাকিবের অপেক্ষা।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers