মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১৫০ উইকেট রশিদ খানের

শামীম চৌধুরী ২৫ জুন , ২০২৪, ১০:৪৫:০২

  • রশিদ খানের উইকেট উৎসব। ছবি-ক্রিকইনফো

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারে দ্রুততম রেকর্ডটির মালিকানা রশিদ খানের। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ৫৩ ম্যাচে ১০০ উইকেটে দ্রুততম আফগান লেগ স্পিনার ১৫০ উইকেটেও দ্রুততম। 

সাকিব, না রশিদ খান-১৫০ উইকেটে কে আগে ? এ প্রশ্নের উত্তরটা জেনেছে বিশ্ব। সেন্ট ভিনসেন্টে সাকিব যেখানে শুরু করেছিলেন ১৪৯ উইকেট নিয়ে, সেখানে রশিদ শুরু করেছিলেন ১৪৮ উইকেট নিয়ে।

দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট পূর্ণ করতে সাকিবের প্রয়োজন যেখানে ১ উইকেট, সেখানে রশিদ খানের ২ উইকেট। এমন এক লক্ষ্য পূরণ করতে পারেননি সাকিব।

তবে স্নায়ুচাপের ম্যাচে সে লক্ষ্যটা পূরণ করেছেন রশিদ খান। নিজের প্রথম ওভারে সৌম্যকে (১০ বলে ১০) বোল্ড এবং দ্বিতীয় ওভারে হৃদয়কে (৯ বলে ১৪) ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিতে বাধ্য করে নিউ জিল্যান্ডের টিম সাউদির পর দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট পূর্ণ করেছেন রশিদ খান।

দেড়শ' উইকেট পূর্ণ করতে সাউদির লেগেছে ১১৮ ম্যাচ। সেখানে ৯২ ম্যাচে রশিদ খান এই মাইলস্টোন ছৃুঁয়ে দ্রুততম দেড়শ উইকেটের মালিকানা পেয়েছেন।

তৃতীয় ওভারে মাহমুদউল্লাহ (৯ বলে ৬) এবং রিশাদকে (১ বলে ০) আউট করে নিজের রেকর্ডটা বাড়িয়ে নিয়েছেন।   

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে লাসিথ মালিঙ্গার পর উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব আল হাসান। তার এক মাস পর গর্বিত ক্লাবের সদস্যপদ পেয়েছেন কিউই পেসার টিম সাউদি এবং আফগান লেগ স্পিনার রশিদ খান। সাকিবকে পেছন থেকে টপকে গেছেন রশিদ খান। মাইলস্টোন ম্যাচে করেছেন অসাধারণ বোলিং (৪-০-২৩-৪)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers