মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সেমিফাইনালের জন্যই বাংলাদেশের খেলা উচিত ছিল: তামিম

ক্রীড়া ডেস্ক ২৬ জুন , ২০২৪, ১৩:২৯:৪৬

  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশের সামনে সেমিফাইনালে যেতে সমীকরণ ছিল  ১২.১ ওভারে করতে হবে ১১৬ রান। এ লক্ষ্যে পৌঁছাতে ব্যাটিং শুরু করেছিল টিম টাইগার্স। শুরুটা দারুণও হয়েছিল। তবে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সেই চিন্তাভাবনা থেকে সরে আসে দল। শেষ পর্যন্ত বাংলাদেশ সমীকরণ তো মেলাতে পারেইনি, সঙ্গে ম্যাচটাও হেরেছে।

বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান উঠে গেছে সেমিফাইনালে। বাংলাদেশ দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবাল মনে করেন, ১২.১ ওভারেই আফগানিস্তানের ১১৫ রানের পুঁজি তাড়া করার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের। ইএসপিএনক্রিকইনফোকে তামিম বলেছেন, ‘আমার মতে, বাংলাদেশ অনেক হতাশ হবে। বাংলাদেশের রান তাড়া করার পেছনেই ছোটা উচিত ছিল। এমনকি তা করতে গিয়ে যদি ৭০-৮০ রানেও অলআউট হয়ে যেত, আর তারা তো শেষ পর্যন্ত হেরেছেই। বাংলাদেশের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল। এমন সুযোগ খুব বেশি আসে না।’

সুপার এইটে টানা ২ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া আফগানিস্তান ও ভারতের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়। এ প্রসঙ্গ টেনে তামিম বলেছেন, ‘সুপার এইটে কোনো ম্যাচ না জিতে শেষ ম্যাচে আপনার সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। আপনি সম্ভবত এই লক্ষ্য অর্জনে সবকিছুই করবেন।মাঝেমধ্যে মনে হয়েছে, বাংলাদেশ রান তাড়া করে ফেলবে। এরপর উইকেট গেল, কিছু ওভারে ইন্টেন্ট কম ছিল, যে কারণে বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’

তামিম যোগ করেন, ‘বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল, বাংলাদেশ যদি ৩০-৪০ রানে হেরে যেত, অন্তত রান তাড়া করার চেষ্টা করলে সমর্থকেরা অন্তত বুঝত, একটা সুযোগ ছিল, চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখন সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে, কারণ আমরা ম্যাচটাও জেতেনি, তাড়া করারও চেষ্টা করিনি। সত্যি বলতে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers