মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে নেমে গেছেন সাকিব

শামীম চৌধুরী ২৬ জুন , ২০২৪, ২১:০৫:৩১

  • সাকিব আল হাসান। ছবি-আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটিং বোলিং, কোনটাতেই সাকিব চেনাতে পারেননি নিজেকে। ১৮.৫০ গড়ে করেছেন ১১১ রান। বোলিংয়ে ৪৩.৩৩ গড়ে পেয়েছেন মাত্র ৩ উইকেট। এমন যাচ্ছেতাই পারফরমেন্সের বিরূপ প্রভাব পড়েছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে।  

 টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে।  শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় হয়েছিল ৪ ধাপ অবনমন। নেমে গিয়েছিলেন ৫ নম্বরে। 

নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে গ্রুপ রাউন্ডের শেষ দুই ম্যাচে পারফর্ম করে দুই ধাপ এগিয়ে উঠে এসেছিলেন ৩ নম্বরে। তবে সুপার এইটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় (৩ ম্যাচে ১৯ রান ও ১ উইকেট) পিছিয়েছেন ৩ ধাপ। আইসিসির সর্বশেষ প্রকাশিত অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৬ নম্বর। 

২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১৩ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না। এমননি ১ বছরের নিষেধাজ্ঞাদেশ থাকাকালেও ছিলেন ৫-এর মধ্যে। 

 অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ ধাপ উপরে উঠে আফগানিস্তানের মোহাম্মদ নবী এখন ২ নম্বরে। ৪ ধাপ লাফিয়ে ভারতের পেস অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া উঠে এসেছেন ৩ নম্বরে। 

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের  র‍্যাঙ্কিংয়ে উন্থান-পতন হয়েছে।   র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে ২ নম্বরে নেমে গেছেন ভারতের সূর্যকুমার যাদব। ৪ ধাপ টপকে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। ইংল্যান্ডের ফিল সল্ট ১ ধাপ নিচে নেমে এখন ৩ নম্বরে, পাকিস্তানের বাবর আজম ১ ধাপ নিচে নেমে ৪ নম্বরে, রিজওয়ান ১ ধাপ নিচে নেমে ৫ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে  র‍্যাঙ্কিংয়ে সবার উপরে তাওহিদ হৃদয়। ৩ ধাপ উপরে উঠে তার সর্বশেষ অবস্থান ২৭ তম স্থান।

 বোলারদের  র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।  দুই ধাপ এগিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। তিনি এখন দুই নম্বরে। তিন ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। ভারতের কুলদীপ যাদব এগিয়েছেন ২০ ধাপ, উঠে এসেছেন ১১ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজুর রহমান ৪ ধাপ নিচে নেমে এখন ১৮ নম্বরে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers