মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সেমিতে প্রোটিয়া বোলিং তোপে ছিন্নভিন্ন আফগানিস্তান

শামীম চৌধুরী ২৭ জুন , ২০২৪, ০৭:৫৬:৩১

  • মার্কো জানসেনের উইকেট উৎসব। ছবি-ক্রিকইনফো

আফগানিস্তান : ৫৬/১০ (১১.৫ ওভারে)

৪৮ ঘন্টা আগে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দটা একটু বেশিই প্রকাশ করেছে আফগানিস্তান।

আইসিসির প্রথম কোনো মেগা ইভেন্টে সেমিফাইনালে ওঠার আত্মতুষ্টিতে এতোটাই ভুগেছে দলটি, যে ভুলেই গেছে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষের নাম দক্ষিণ আফ্রিকা, যারা বোলারদের পারফরমেন্সে অপরাজিত থেকে এই পর্যায়ে এসেছে।

এই আত্মতুষ্টিটাই কাল হয়ে দাঁড়িয়েছে।

খেলা থেকে মনযোগ উৎসবে সরিয়ে নেয়ার মাশুল দিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পেতে হয়েছে আফগানিস্তানকে সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসরে সর্বনিম্ন স্কোরের (৫৬/১০ ) লজ্জা। 

ব্রায়ান লারার একটি ভবিষ্যদ্বানী শুনে পেয়েছে আফগানিস্তান বিশেষ টনিক। লারার নামে স্টেডিয়ামে আফগান রূপকথা রচনার প্রত্যয়ে খেয়েছে ধাক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে যে ভেন্যুতে চেজিং করে জয়ের সংখ্যা ভারী, সেই ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়াটা হয়েছে তাদের জন্য বুমেরাং।

দক্ষিণ আফ্রিকার তিন পেসার মার্কো জানসেন (৩-০-১৬-৩), রাবাদা (৩-১-১২-২), নরকিয়ে (৩-০-৭-৩) এবং চায়নাম্যান তাবরাইজ সামসির বোলিংয়ে (১.৫-০-৬-৩) মাত্র ৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি আসরে হয়ে যাওয়া ১৭টি সেমিফাইনালে একশ'র নিচে ছিল না কোনো স্কোর।  সর্বনিম্ন স্কোরের সে লজ্জা পেল আফগানিস্তান ত্রিনিদাদে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে আফগানিস্তানের সর্বনিম্ন স্কোর ছিল ৭২/১০। ২০১৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে মিরপুরে এই স্কোরের লজ্জা পেয়েছিল তারা বাংলাদেশের বিপক্ষে। ১০ বছর আগের সেই লজ্জা-কে ছাড়িয়ে গেছে এবার।

ব্যাটিং পাওয়ার প্লে-তে জানসেন (৩-০-১৬-৩), রাবাদার (২-১-৫-২) এক স্পেলে স্কোরশিটে ২৮ উঠতে ৫ উইকেট হারিয়ে চোখের সরষের ফুল দেখেছে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই (১২ বলে ২ বাউন্ডারিতে ১০) ছাড়া এদিন আফগানিস্তানের কেউ ডাবল ডিজিটের নাগাল পাননি। ডাক-পেয়েছেন ৩ ব্যাটার।   

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers