মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

গায়ানায় ৮০ মিনিট পর টস, ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে ভারত

শামীম চৌধুরী ২৭ জুন , ২০২৪, ২১:৩৮:৫৩

  • সেমিফাইনালে টস করছেন রোহিত শর্মা। ছবি-ক্রিকইনফো

গায়ানায় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় টস হওয়ার কথা। তবে টস হয়েছে স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। 

এদিকে ৮০ মিনিট পর টস হলও তা নিয়ে ভারত ক্রিকেট দলের কপালে ছিল না দুর্ভাবনার ভাঁজ। বৈরী আবহাওয়া নিয়ে যতো দুশ্চিন্তা তা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের। 

কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনের সুবিধা পাচ্ছে ভারত। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী শেষ চারে উঠলে ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনালেই খেলবে, সেটিও আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছে আইসিসি। ভারতকে দ্বিতীয় সেমিফাইনালে রাখার কারণ দেশটির অসংখ্য দর্শকদের প্রাধান্য দেওয়া।  প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হলেও দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়নি রিজার্ভ ডে। এটাও ভারতকে দিয়েছে বিশেষ সুবিধা।  

 ফাইনাল হওয়ার কথা ২৯ জুন বার্বাডোজের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালের পর মধ্যে মাত্র একটি দিন। দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দলকে গায়ানা থেকে বারবাডোজের ফ্লাইট ধরতে হবে, সেখানে নেমে এক অর্থে অনুশীলন ছাড়াই অবতীর্ন হতে হবে ফাইনালে। 

তবে দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকলেও পুরো ২০ ওভারের খেলা আয়োজনে ২৫০ মিনিট বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা না গেলেও  ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। এরপরও যদি খেলা শুরু করা না যায়, সে ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় ম্যাচের দৈর্ঘ্য কমতে থাকবে। তবে এ ক্ষেত্রে দুই দলকেই কমপক্ষে ১০ ওভার করে খেলানো হবে, যা গ্রুপ পর্বে মাত্র ৫ ওভার ছিল। আর দুই দলেরই ১০ ওভার করেও যদি খেলা আয়োজন করা সম্ভব না হয়, তাহলে সেমিফাইনাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।

ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে ভারত। কারণ, সুপার এইট পর্বে ইংল্যান্ডের চেয়ে (৩ ম্যাচে ৪ পয়েন্ট) ভারতের পয়েন্ট বেশি (৩ ম্যাচে ৬) থাকায় ফাইনালে উঠবে ভারত। এই পক্ষপাতমূলক নিয়মের সুবিধা যাদের আছে, বৈরী আবহাওয়া নিয়ে দুর্ভাবনায় পড়ার তো কথা নয় তাদের।

সেমিফাইনালে ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ

সেমিফাইনালে ইংল্যান্ড একাদশ : ফিলিপ সল্ট, জস বাটলার (w/c), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ ও  রিস টপলে। 

সর্বশেষ : গায়ানায় স্থানীয় সময় বেলা ১২টা ২৫ মিনিটে বৃষ্টি শুরু হলে খেলা স্থগিত রাখা হয়েছে। এ সময়ে ভারতের স্কোর ছিল ৮ ওভার শেষে ৬৫/২। কোহলি ৯ রানে এবং পন্ট ৪ রানে আউট হয়েছেন। ব্যাটিংয়ে ছিলেন তখন রোহিত শর্মা ২৬ বলে ৩৭ এবং সূর্যকুমার ৭ বলে ১৩ রানে। কোহলিকে বোল্ড করেছেন টপলে। সাম কারানের বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন পন্ট। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers