মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ভারতের স্পিন বিষে ইংল্যান্ড নীল, ১০ বছর পর ফাইনালে ভারত

শামীম চৌধুরী ২৮ জুন , ২০২৪, ০২:১৮:৪২

  • বাটলারকে ফিরিয়ে দিয়ে অক্ষয়ের উদযাপন। ছবি-ক্রিকইনফো

ভারত : ১৭১/৭ (২০.০ ওভারে)

ইংল্যান্ড : ১০৩/১০ (১৬.৪ ওভারে)

ফল: ভারত ৬৮ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : অক্ষয় প্যাটেল (ভারত)।

দ্বিতীয় সেমিফাইনালে অকাশে কালো মেঘ-বৃষ্টিও ভারতকে ফেলেনি দুর্ভাবনায়। দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়নি রিজার্ভ ডে।  ম্যাচ পরিত্যক্ত হলে সুপার এইটে অধিক ম্যাচ জয়ের সুবাদে উঠে যাবে ভারত ফাইনালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন জেনে ভারত ক্রিকেট দলের মনোবল ছিল চাঙ্গা। তার সঙ্গে যোগ হয়েছে ভারতের স্পিন।  

গায়ানার শ্লো উইকেটে স্পিন ধরে, অতীতের সেই রেকর্ড জেনেই  এই ভেন্যুতে সেমিফাইনাল খেলতে এসে একটু বেশি ফুরফুরে ছিল ভারত ক্রিকেট দল। দলে বিশ্বমানের স্পিনারদের সমাবেশ আছে বলেই বৃষ্টিতে দুই দফায় মিলে ১৫৩ মিনিট খেলা স্থগিত থাকার পরও প্রান খুলে হেসেছে ভারত। রোহিত (৩৯ বলে ৫৭) এবং সূর্যকুমারের (৩৬ বলে ৪৭) ব্যাটিং ঝড়ে ১৭১/৭ স্কোরেই ভরসা রেখেছে ভারত ক্রিকেট দল।   

দুই স্পিনার অক্ষয় প্যাটেল ( ৪-০-২৩-৩) এবং কুলদ্বীপ যাদবের (৪-০-১৯-৩ ) স্পিন বিষে নীল হয়েছে ইংল্যান্ড (১০৩/১০)। সেমিফাইনালে ৬৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠেছে ভারত।    

গায়নায় দ্বিতীয় সেমিফাইনাল দফায় দফায় বাধাগ্রস্থ করেছে বৃষ্টি। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডে খেলা শুরু হয়েছে বিলম্বে। টস হয়েছে নির্ধারিত সময়ের ৮০ মিনিট পর। দ্বিতীয় দফায় বৃষ্টিতে ম্যাচ স্থগিত থেকেছে ৭৫ মিনিট। ভারতের ইনিংসেই বৃষ্টি কেড়ে নিয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ১৫৩ মিনিট বেশি।

আবহাওয়া অবশ্য ভারতের চ্যালেঞ্জিং স্কোরে বাধাগ্রস্থ হতে পারেনি। টসে হেরে রোহিত শর্মার ফিফটি (৩৯ বলে ৫৭) এবং সূর্যকুমারের সময়োচিত ব্যাটিংয়ে (৩৬ বলে ৪৭)  ভারতের স্কোর ১৭১/৭ । 

ইনিংসের দ্বিতীয় বলে টপলেকে থার্ডম্যান দিয়ে বাউন্ডারিতে বড় স্কোরের আভাস দিয়েছিলেন রোহিত শর্মা। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের ইনিংসের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৩৯ বলে ৬ চার, ২ ছক্কায় ৫৭।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২তম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২তম ফিফটি পূর্ণ করেছেন সাম কারানকে সুইপ শটে ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে। ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে থেমেছেন তিনি ৫৭ রানে। সর্যকুমারকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৫০ বলে ৭৩ রানে নেতৃত্ব দিয়েছেন তিনি। ফিফটি পেতে পারতেন সূর্যকুমারও। তবে আর্চারের দ্বিতীয় স্পেলে লং অনে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি ৪৭ রানে এসে। ৩৬ বলের যে ইনিংসে ৪ চার-এর পাশে মেরেছেন ২ ছক্কা।

হার্দিক পাণ্ডিয়া এই ম্যাচেও তুলেছিলেন ব্যাটে ঝড়। ক্রিস জর্ডানকে পর পর দুই বলে লং অন, লং অফের উপর দিয়ে ছক্কায় মাতিয়ে থেমেছেন তিনি পরের বলে লং অফে ক্যাচ দিয়ে (১৩ বলে ২ ছক্কা, ১ চার-এ ২৩)। পরের বলে দুবেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন (১ বলে ০)। শেষ স্পেলে মার খেলেও (২-০-২৭-৩) জর্ডান পেয়েছেন ৩ উইকেট।

ব্যাটিং পাওয়ার প্লে-তে কোহলি (৯ বলে ৯), পন্টকে (৬ বলে ৪) হারিয়ে ভারতের স্কোর ছিল ৪৬/২। ইংল্যান্ডকে বড় চ্যালেঞ্জে ফেলতে শেষ পাওয়ার প্লে-তে ব্যাট চওড়া করেছে ভারত মিডল অর্ডাররা। শেষ পাওয়ার প্লে-এর ৩০ বলে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করায় স্কোর টেনে নিতে পেরেছে ভারত ১৭১/৭ পর্যন্ত। জর্ডান ৩ উইকেট পেলেও করেছেন খরুচে বোলিং (৩-০-৩৭-৩)। তবে লেগ স্পিনার আদিল রশিদ (৪-০-২৫-১) এবং অফ স্পিনার লিভিংস্টোন (৪-০-২৪-০) করেছেন মিতব্যয়ী বোলিং। 

ব্যাটিং পাওয়ার প্লে-তে ইংল্যান্ডকে ব্যাকফুটে নামিয়েছেন ভারতের বাঁ হাতি স্পিনার অক্ষয় প্যাটেল। তার প্রথম বলে বাটলার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে (১৫ বলে ২৩)এবং দ্বিতীয় ওভারের প্রথম বলে বেয়ারস্ট বোল্ড (৩ বলে ০) হলে ব্যাটিং পাওয়ার প্লে-তে ইংল্যন্ডের স্কোর দাঁড়ায় ৩৯/৩। স্পিন ধরেছে বলে অক্ষয় প্যাটেলের তিন ওভারের স্পেলের (৩-০-১৪-৩) পাশে চায়নাম্যান কুলদ্বীপ যাদবকে একটানা ৪ ওভারের স্পেল (৪-০-১৯-৩) করিয়েছেন রোহিত। তার সুফল পেয়েছেন ভারত অধিনায়ক।

অক্ষয়ের মতো কুলদ্বীপও নিজের প্রথম তিন ওভারে নামতা গুনে ওভারপ্রতি ১টি করে উইকেট শিকার করেছেন। তার প্রথম ওভারে সাম কারান এলবিডাব্লু (৪ বলে ২),দ্বিতীয় ওভারে হ্যারি ব্রুক রিভার্স সুইপ করতে যেয়ে বোল্ড (১৯ বলে ২৫)। কুলদ্বীপের তৃতীয় ওভারে ক্রিস জর্ডান এলবিডাব্লুউতে থেমেছেন (৫ বলে ১)। বুমরাহ এক ওভারের দ্বিতীয় স্পেলে (১-০-৮-০) সল্টের লেগ স্ট্যাম্প (৮ বলে ৫) উড়িয়ে দিয়েছিলেন। ৪ বলের শেষ স্পেলে (০.৪-০-৩-১) আর্চারকে করেছেন বোল্ড (১৫ বলে ২১)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers