মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

অ্যাডিলেডে হারের বদলা নিতে পেরে খুশি রোহিত

শামীম চৌধুরী ২৮ জুন , ২০২৪, ০৭:০০:৩২

  • সেমিফাইনাল জিতে প্রেজেন্টেশন সিরিমনিতে রোহিত শর্মা। ছবি-ইন্টারনেট

২০  মাস আগে অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৬৯ রানের চ্যালেঞ্জ দিয়েও কাজ হয়নি। বাটলার-হেলস ওই টার্গেট তুড়ি দিয়ে পার করেছে। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে জিতে ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় করেছে ইংল্যান্ড।

অ্যডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে হারের বদলা নিয়েছে ভারত গায়নায়। ৬৮ রানে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে দিয়েছে।

২০মাস আগে হারের বদলা নিতে পেরে একটু বেশিই খুশি ভারত অধিনায়ক-‘হ্যাঁ, এই ম্যাচটি জেতা আমাদের জন্য খুব সন্তোষজনক। আমরা এই পর্যায়ে আসার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি।  সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এই ধরনের খেলায় জিততে পেরেছি।  আমরা সত্যিই ভাল কন্ডিশনে খেলেছি। এখন পর্যন্ত এটাই আমাদের জন্য সাফল্যের গল্প। যদি কন্ডিশন অনুযায় বোলার এবং ব্যাটাররা খেলতে পারে, তা খুবই আনন্দদায়ক।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারত কখনও আতঙ্কিত হয়নি, ঠান্ডা মাথায় সব কিছু সামাল দিয়েছে বলে জয়টা সহজ হয়েছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা-‘আমরা একটি দল হিসাবে খুব শান্ত ছিলাম।  আমাদের জন্য, শান্ত থাকা এবং সংযত থাকা গুরুত্বপূর্ণ। খুব বেশি আতঙ্কিত হইনি। এটাই আমাদের জয়ের আসল কারণ।’

গায়ানায় কতো স্কোর নিরাপদ, তা মনে মনে ঠিক করেছিলেন রোহিত। তবে তা কাউকে বলেননি। ভারতের স্কোর যখন ১৭১/৭ হয়েছে, তখনই জয়ের ব্যাপারে আশাবাদি ছিলেন ভারত অধিনায়ক-‘আমরা যেভাবে ব্যাট করছিলাম, তাতে একটা পর্যাযয়ে ১৪০ থেকে ১৫০ পর্যন্ত স্কোর হতে পারতো। কিন্তু মাঝের ওভারগুলোতে ভাল স্কোর হয়েছে। আমি এবং সূর্যকুমার ভাল একটা পার্টনারশিপ করেছি। তারপর বলেছি, আরও ২৫টা রান করো।  আমি মনে মনে একটা টার্গেট স্থির করেছি, কিন্তু এটা কাউকে বলিনি। তারা সকলেই সহজাত খেলোয়াড়, তাই আমি চাই তারা বাইরে গিয়ে সমান স্কোর নিয়ে চিন্তা না করে স্বাধীনভাবে খেলুক। আমরা জানি যখন আমরা কন্ডিশন ভালোভাবে বুঝব, তখন আমরা ভালো স্কোর পাব। সেটাই হয়েছিল, এবং বোলাররা অসাধারণ বোলিং করেছে।’

ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন ভারতের দুই স্পিনার অক্ষয় প্যাটেল (৩/২৩) এবং কুলদ্বীপ যাদব (৩/১৯)। এই দুই স্পিনারের প্রশংসা করেছেন রোহিত-‘তারা বন্দুক স্পিনার। তারা এমন পরিস্থিতি তৈরি করতে পারে, তখন কিছু শট খেলা খুব কঠিন। হ্যাঁ, সেই বলগুলি করেছে তারা। তবে তারা খুব শান্ত ছিল এবং বোলিংয়ে করণীয় কী, তা জানত। প্রথম ইনিংসের পরে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। বোলারদের উদ্দেশ্যে পরিকল্পনা ছিল একটাই,  যতটা সম্ভব স্টাম্পে আঘাত করা।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers