বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

কোহলির আরও রেকর্ড ছাড়িয়ে যাওয়ার হাতছানি রোহিতের

শামীম চৌধুরী ২৯ জুন , ২০২৪, ০৭:০৬:১৮

  • রোহিত শর্মা। ছবি-ইন্টারনেট

সাদা বলের ক্রিকেটে লড়াইটা কোহলির সাথে রোহিত শর্মার দীর্ঘদিনের। এই লড়াইটা আইসিসির মেগা আসর বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপেও জমিয়েছেন ভারতের এই দুই সেনসেশন।

২০১৯ বিশ্বকাপে কোহলিকে টপকে সর্বাধিক রান সংগ্রহ করেছেন রোহিত শর্মা। বিশ্বকাপের পরের আসরে রোহিতকে ছাড়িয়ে সর্বাধিক রান সংগ্রাহক কোহলি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের লড়াইয়ে পাকিস্তানের বাবর আজম, ভারতের রোহিত শর্মার পেছনে থেকে শুরু করেছিলেন রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অধিনায়ক ব্যাটিং ধারাবাহিকতায় একটার পর একটা মাইলস্টোনে ছাড়িয়ে গেছেন টি-টোয়েন্টির সেরা এই দুই ব্যাটারকে। তৃতীয় ব্যাটার হিসেবে পেয়েছেন টি-টোয়েন্টিতে ৪ হাজারী ক্লাবের সদস্যপদ।

শুধু তা-ই নয়, ইতোমধ্যে বাবর আজম (১২৩ ম্যাচে ৪১৪৫ রান), কোহলিকে (১২৪ ম্যাচে ৪১১২ রান) ছাড়িয়ে সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে সবার উপরে এখন রোহিত শর্মা (১৫৮ ম্যাচে ৪২২২ রান)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এখনও রান সংগ্রহের সিংহাসনে কোহলি ( ৩৪ ম্যাচে ১২১৬ রান)। মাত্র ৫ রান পিছিয়ে রোহিত শর্মা ( ৪৬ ম্যাচে ১২১১ রান)।

সাকিবের সঙ্গে টানা ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করে যৌথ রেকর্ড করা রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ম্যাচের (৪৬টি) রেকর্ড করেছেন এককভাবে। বারবাডোজে ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচে এই ভারত সেনসেশনের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দিকেও তাই তাকিয়ে বিশ্ব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে আরও একটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত রান সংগ্রহে রোহিতের অবস্থান তৃতীয় ( ৭ ম্যাচে ২৪৮ রান)। তার উপরে আছেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ (৮ ম্যাচে ২৮১ রান), অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (৭ ম্যাচে ২৫৫ রান)।

ফাইনালে ৩৪টি রান করতে পারলে এই আসরে সর্বাধিক রানের রেকর্ডটা হয়ে যাবে তার। ৫২ রান করতে পারলে ৫ম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে তিনশ রানের রেকর্ডে ঢুকে যাবেন রোহিত। ৭২ রান করতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে একক কোনো আসরে সর্বাধিক রান সংগ্রাহকের রেকর্ডটাও হয়ে যাবে ভারত অধিনায়কের।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers