বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

‘বিশ্বকাপ না জিতলে বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবে রোহিত’

ক্রীড়া ডেস্ক ২৯ জুন , ২০২৪, ১৭:৫৩:৫৬

  • ছবি: ইন্টারনেট

গত সাত মাসে রোহিত শর্মার নেতৃত্বে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত। আবার সেটাও কোনো ম‌্যাচ না হেরেই। নেতা রোহিতের এমন সাফল‌্য তৃপ্তি দিচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। তিনি শতভাগ নিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত জিতবে। তবে ভারতের সাবেক এ অধিনায়ক মজা করে আবার বলেছেন, এবারের ফাইনালেও হারলে রোহিত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দিতে পারেন!

কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘রোহিতের জন‌্য আমি খুব খুশি। জীবন একটা বৃত্তের মতো। ছয় মাস আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিল না রোহিত। সেই লোকটার ক‌্যাপ্টেন্সিতে ভারত বিশ্বকাপ ফাইনাল খেলছে। সেটাও একটা ম‌্যাচে না হেরে। দুটো বিশ্বকাপ ফাইনাল খেলছে রোহিত। দুটো বিশ্বকাপেই ফাইনালে ওঠা পর্যন্ত একটা ম‌্যাচে হারেনি। সেটাই বলে দিচ্ছে টিমকে ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটা। ওকে অধিনায়ক করার ক্ষেত্রে প্রচুর সময় লেগেছিল। কারণ বিরাট ক‌্যাপ্টেন্সি ছাড়ার পর আমরা রোহিতকে অধিনায়কের দায়িত্ব দিতে চেয়েছিলাম। তবে ও খুব একটা রাজি ছিল না। ওকে বোঝাতে আমাদের সময় লেগেছিল। ওর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটা দেখে খুশি আমি।’

গেল বছর ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে হারটা রোহিতকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। সৌরভ অবশ‌্য মনে করেন ওই বিশ্বকাপ ভারতের জেতা উচিত ছিল। মজা করে বলেন, ‘রোহিত যদি ছয়-সাত মাসে দুটো ফাইনালে হারে, তাহলে আমার মনে হলো বার্বাডোজের সাগরে গিয়ে ঝাঁপ দেবে।’ 

তবে সৌরভ মোটামুটি নিশ্চিত যে এবারের ফাইনাল ভারত জিতবে, ‘ওয়ানডে বিশ্বকাপে সেরা টিম ছিল ভারতের। অস্ট্রেলিয়ার থেকেও ভালো ক্রিকেট ভারত খেলছিল। সেটা পুরো টুর্নামেন্টজুড়ে। একটা খারাপ দিন গিয়েছিল শুধু টিমটার। আমার মনে হয় না রোহিত ছয়-সাত মাসের মধ্যে দুটো বিশ্বকাপ ফাইনাল হারবে।’ 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers