বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ক্যারিবিয় সাগরে নীল ঢেউ, ভারতের শিরোপার আবহ

শামীম চৌধুরী ২৯ জুন , ২০২৪, ২২:৩০:৪৫

  • ছবি: ক্রিকইনফো

ভারত : ১৭৬/৭ (২০.০ ওভারে) বোলারদের সাফল্যে একটার পর একটা ডেথ ওভার থ্রিলার জিতে ফাইনালে এসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। তবেচোকার্স অপবাদ ঘুঁচিয়ে ২৬ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে তবে ফাইনালে এসে ভারত ব্যাটারদের কাছে পর্যুদস্ত হয়েছে তাদের সেই পাওয়ার হাউজ। ক্যারিবিয় সাগরের বুক ফুটে গেজে ওঠা দ্বীপরাষ্ট্র বারবাডোজের কেনিংস্টন ওভাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের আবহ পাচ্ছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ৭ বার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ভারত সেনসেশন বিরাট কোহলি। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও একবার পেয়েছেন। অথচ, এবারের বিশ্বকাপে ফাইনালের আগে একটি ম্যাচেও দেখা যায়নি চেনা কোহলিকে। সেমিফাইনাল পর্যন্ত ৭ ইনিংসে ১০.৭১ গড়ে রানের সমস্টি মাত্র ৭৫। রান খরা কাটিয়ে ফাইনালে দেখা যাবে চেনা কোহলিকে, এমন বিশ্বাস বদ্ধমূল ছিল অধিনায়ক রোহিত শর্মার। তার সে বিশ্বাসের প্রতিফলন দেখতে পেরেছে বিশ্ব। ফাইনালে তার ৫৯ বলে ৬ চার, ২ ছক্কায় ৭৬ রানের ইনিংসে ভর করে ভারত পেয়েছে চ্যালেঞ্জিং স্কোর ১৭৬/৭। তার ব্যাটে চড়েই ক্যারিবিয়ান সাগর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার আবহ পাচ্ছে ভারত সমর্থকরা। শুরুটা করেছেন কোহলি ইনিংসের দ্বিতীয় বলে মার্কো জানসেনকে বাউন্ডারি দিয়ে। পর পর দুই বলে বাউন্ডারিতে ছন্দময় ইনিংসের জানান দিয়েছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ফিফটি উদযাপনে খেলেছেন তিনি ৪৮টি বল। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজের প্রথম ওভারে ইনফর্ম রোহিত সুইপ করতে যেয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে এবং পন্ট সুইপ করতে যেয়ে উইকেটের পেছনে (২ বলে ০) ক্যাচ দিয়ে ভারতের বিপদ ডেকে এনেছিলেন। রাবাদার প্রথম ওভারে সূর্যকুমার ডিপ স্কোয়ার লেগে রানিং ক্যাচে (৪ বলে ৩) পরিণত হয়েছেন যখন, তখন ভারতের স্কোর ৩৪/৩। সেখান থেকে অক্ষয় প্যাটেলকে নিয়ে ৫৪ বলে ৭২ রানের পার্টনারশিপে ভারতকে দিয়েছেন কোহলি চ্যালেঞ্জিং পুঁজির আবহ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬০ ম্যাচের মধ্যে ৩৪টিতে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া অক্ষয় প্যাটেল ২৪ বার নেমেছেন ৭ নম্বরে। অথচ এই লেট অর্ডারকে দলের প্রয়োজনে ফাইনালে ব্যাটিংয়ে নামানো হয়েছে ৫ নম্বরে। তার প্রতিদান দিয়েছেন অক্ষয় প্যাটেল ৩১ বলে ১ চার, ৪ ছক্কায় ১৫১.৬১ স্ট্রাইক রেটে ৪৭ রান করে। ডি কক-এর ডাইরেক্ট থ্রো-তে রান আউট হলে ফিফটি হাতছাড়া হয় তার। ৫ম উইকেট জুটিতেও দিয়েছেন নেতৃত্ব কোহলি। ৩৩ বলে ৫৫ রানের এই জুটিতে শিবাম দুবেকে দিয়েছেন কোহলি উৎসাহ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers