মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

শুভ জন্মদিন ‘ফুটবল সম্রাট’

নিউজজি ডেস্ক  ২৩ অক্টোবর , ২০২৫, ১৫:১৪:১০

  • ছবি : সংগৃহীত

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী ফুটবলার, জীবন্ত কিংবদন্তি, ফুটবল সম্রাট, দ্য গ্রেটেস্ট অব অল টাইম, ব্ল্যাক ডায়মন্ড অব ফুটবল। অনেক নামেই ডাকা হয়ে থাকে পেলেকে। সাবেক এ ফরোয়ার্ডের আজ ৮৫তম জন্মদিন। শুভ জন্মদিন পেলে।

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গ্যারিয়াস শহরে জন্মগ্রহণ করেন পেলে। তার পুরো নাম এডিনসন আরনাস্তো ডো নাসচিমেন্তো। ইতিহাসটা তিনি লিখেছেন সম্পূর্ণ নিজের মতো করেই। ব্রাজিলের হয়ে জিতেছেন তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২, ১৯৭০)। এ ছাড়া, আরও অনেক সাফল্য এনে দিয়েছেন দেশকে। ক্যারিয়ারে ১ হাজার ৩৬৬ ম্যাচ খেলে গোল করেছেন ১ হাজার ২৮৩টি। আর ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেন তিনি।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে পেলে মাঠে নেমেছিলেন ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে। ওই ম্যাচে গোল করতে পারেননি তিনি। তবে বৈশ্বিক এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রথম জালের দেখা পেয়ে যান তিনি। ওই ম্যাচের সময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন, বিশ্বকাপের গোলদাতাদের মধ্যে সবচেয়ে কম। ব্রাজিল সেমিফাইনালে উত্তীর্ণও হয়।

১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ১ম খেলায় বুলগেরিয়ার বিরুদ্ধে জয়ী হলেও হাঙ্গেরির বিরুদ্ধে ২য় খেলায় ব্রাজিল হেরে যায়। এর আগে, বুলগেরিয়ার বিপক্ষে জয়ী হলেও পেলে গুরুতর আঘাত পান। তার পরও কোচ ভিসেন্তে ফিওলা সকলকে আশ্চর্যান্বিত করে গ্রুপের শেষ খেলায় পর্তুগালের বিপক্ষে পেলেকে মাঠে নামান। তিনি পুরো রক্ষণভাগ পরিবর্তন করে ফেলেন। এমনকি গোলরক্ষকও বাদ পড়েননি। আক্রমণভাগে তিনি জায়ারজিনহো এবং পরিবর্তিত দুজন খেলোয়াড়কে দেন। মাঝমাঠে তিনি

প্রথম খেলার ন্যায় সাজান। যদিও তিনি জানতেন যে, পেলে তখনো তার মারাত্মক জখমকে কাটিয়ে উঠতে পারেনি।

১৯৭০ সালের বিশ্বকাপের পর নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে প্রমাণ করেন পেলে। কেননা বৈশ্বিক এ টুর্নামেন্টে এ তারকা ফরোয়ার্ড পেয়ে ছিলেন সেরা খেলোয়াড়ের তকমা। 

ব্রাজিলের জার্সিতে ১৯৫৭ সালের ৭ জুলাই অভিষেক হয়েছিল পেলের। প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। ২-১ ব্যবধানে হারা সেই ম্যাচে ১৬ বছর ৯ মাস বয়সে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করে করে সর্বকনিষ্ঠ গোলদাতার আসনে বসেন ব্রাজিলের এ ফরোয়ার্ড। সে যে শুরু। এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে এ তারকা করেন ৭২৭ গোল।

ব্রাজিলের হয়ে পেলের গোল ৯৫টি। তার মধ্যে ৭৭টি অফিসিয়াল এবং বাকিগুলো আনঅফিসিয়াল। বিশ্বের একমাত্র তারকা যার হ্যাটট্রিক ৯২টি। অবিশ্বাস্য হলেও পেলের কাছে যেন এটাও স্বাভাবিক!

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের এই মহাতারকার গোল ১২টি। তার মধ্যে ১৯৫৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে তারই গোলে জিতেছিল ব্রাজিল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিল পেলে। এ ছাড়া, ১৯৭০ বিশ্বকাপে ফাইনালে ইতালির বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

ফুটবলের সেরাদের তালিকায় হয়তো ডিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, বুফন, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোসহ অসংখ্য নাম আসবে। কিন্তু সর্বকালের সেরা ফুটবলার একজনই, তিনি পেলে।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers