সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ , ১৭ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে ড্র বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক মার্চ ২৫, ২০২৫, ২৩:১৭:৪৮

245
  • ছবি: ইন্টারনেট

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীর বাংলাদেশর জার্সিতে অভিষেক হয়ে গেল মঙ্গলবার। মাঠের ফুটবলে এদিন ভারতের বিপক্ষে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। আবার সতীর্থতাও পারেননি তাকে জয় উপহার দিতে। সব মিলিয়ে হামজার অভিষেকের ম্যাচ বাংলাদেশ শেষ করেছে গোল শুন্য ড্রয়ে।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার ভারতের বিপক্ষে, বিশেষ করে প্রথমার্ধে একাধিক সুযোগ পায় বাংলাদেশ। কাজে লাগাতে পারেনি একটিও।

মঙ্গলবার ভারতের শিলংয়ে শুরু থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। দশম মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে ইমনের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। একটু পর রাকিব ও জনির মধ্যে থেকে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার। কর্নার নিতে আসেন হামজা। তার কর্নার গ্লাভসে নেয়ার পর ইন্ডিয়ান সুপার লিগে রেকর্ড ৫০ ম্যাচ ক্লিনশিট রাখা কাইথের কল্যাণে সুযোগ আসে আবারও। তার গোল কিক শাকিল আহাদ তপুর পিঠে লেগে বল চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। এই মিডফিল্ডারের শট কর্নারের বিনিময়ে ফেরান শুভাশিষ বোস।

অষ্টাদশ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে ইমন ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি। ছেত্রিকে কড়া পাহারায় রাখার কাজটুকু শুরু থেকে দারুণভাবে করছিলেন কাজী তারিক রায়হান। তাতে পোস্টে মিতুলকে তেমন কোনো পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছিল না। ৩১তম মিনিটে প্রথম কঠিন পরীক্ষার মুখোমুখি হন মিতুল। বাম দিক থেকে কোলাসোর ক্রসে উদান্তা সিংয়ের হেড গোল লাইন থেকে ফেরান শাকিল আহাদ তপু, এরপর ছোট বক্সের ভেতর থেকে ফারুক চৌধুরীর ফিরতি শট ঝাঁপিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় আটকে সে পরীক্ষায় উতরে যান মিতুল। দশ মিনিটে পর আবারও জনি নষ্ট করেন সুবর্ণ সুযোগ। মাঝমাঠ থেকে উড়ে আসা বলে ইমনের হেড পাস করলে বল যায় তার কাছে। এক ছুটে বল পায়ে বক্সে ঢুকেও পড়েন তিনি। তখন সামনে কেবল ভারত গোলকিপার। অথচ না করলেন চিপ, না নিলেন শট, কাইথ ক্লিয়ার করলেন অনায়াসে। দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে ভারত। দারুণ খেলে তারা।

৬২তম মিনিটে দুটি পরিবর্তন আনেন হাভিয়ের কাবরেরা। ইমন ও জনিকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও চন্দন রায়কে নামান বাংলাদেশ কোচ। একটু পর কর্নার থেকে পাওয়া বলে ছেত্রির শট উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। দশ মিনিট পর বিপদে পড়তে পারত বাংলাদেশ। এই মাঠে পা পিছলে পড়ে যাওয়া নিয়ে খোদ ভারত কোচ উষ্মা জানিয়েছিলেন মালদ্বীপ ম্যাচের পর। একই পরিস্থিতির মুখোমুখি হলো বাংলাদেশ। মাঝমাঠের নিয়ন্ত্রণ ফিরে পেতে ৭৯তম মিনিটে দুটি বদলি করেন কাবরেরা। হৃদয় ও মোরসালিনকে তুলে সোহেল রানা ও সোহেল রানা জুনিয়রকে নামান তিনি।

৮৫তম মিনিটে দলের সর্বোচ্চ গোলদাতা ছেত্রিকে তুলে নেন ভারত কোচ। বদলি নামেন ইরফান ওয়াদুদ। শেষ দিকে বক্সের বাইরে থেকে ফাহিমের শট আটকে ভারতের ত্রাতা কাইথ। যোগ করা সময়ের শেষ মিনিটে রাকিবের শট ক্রসবারের উপর দিয়ে যায়। তাতে ম্যাচের ভাগ্য দাঁড়ায় গোল শুন্য ড্র।

ভারতের মাটিতে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। কলকাতার সল্টলেকে সেই ম্যাচে এগিয়ে থেকেও ১-১ ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। পাঁচ বছর পর ভারতের মাটিতে আবারও ভারতের সঙ্গে ড্র। এবার এশিয়ান কাপে বাছাইপর্বের প্রথম ম্যাচটা থাকল গোলশূন্য।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন