সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ , ১৭ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

ব্রাজিলের জালে চার গোল, অনায়াস জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০২৫, ১০:১১:৫৭

274
  • ছবি: ইন্টারনেট

বুয়েনস আইরেসের মনুমেন্তালে  নামার আগেই বিশ্বকাপের টিকেট পাওয়ার সুখবর পায় আর্জেন্টিনা। যে কারণেই কিনা দলটি বেশি উজ্জ্বেবিত ছিল একটু বেশিই হয়তো। যা তাদের মাঠের ফুটবলে দেখা গেল। এর জবাবটা কোনভাবেই দিতে পারছিলো না ব্রাজিল। লগত ফুটবলে পুরোটা সময় আধিপত্য করে চিরপ্রতিদ্বন্দ্বীদের রীতিমতো উড়িয়ে দিল আর্জেন্টিনা। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বুয়েনস আইরেসের মনুমেন্তালে  ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলটির হয়ে গোল করেন হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তের ও জুলিয়ানো সিমেওনে।

নিয়মিত একাদশের বেশ কয়েকজন তারকাকে ছাড়ায় বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেমেছিলো আর্জেন্টিনা। তবে তাদের অভাব কোনভাবেই বুঝতে দেয়নি দলটির খেলোয়াড়েরা। পুরো ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। সেখানে ব্রাজিল নিতে পারে মোটে তিনটি শট, ওই একটিই ছিল লক্ষ্যে।১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। আরেক ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা একুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।

ঘরের মাঠে আর্জেন্টিনা প্রথম সুযোগ পেয়েছিল ম্যাচের চতুর্থ মিনিটে। সে সময় তিয়াগো আলমাদার বাড়ানো বল বক্সে পেয়ে হারাতে বসেছিলেন আলভারেস; তবে ভাগ্য তার সহায় হয়। দুই ডিফেন্ডার গিয়ের্মে আরানা ও মুরিলোর মাঝ দিয়ে এগোনোর পথে আরানার পায়ে লেগে আসা বল নিচু শটে জালে পাঠান ম্যানচেস্টার সিটি তারকা। এরপর দ্রুত সময়ের মধ্যে লিড বাড়ায় আর্জেন্টিনা। নিজেদের সীমানা থেকে ছোট ছোট পাসে আক্রমণে উঠে নাহুয়েল মোলিনা ডান দিক থেকে ব্রাজিলের বক্সে পাস বাড়ান, মাঝপথে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসা বল ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দিতে ভুল করেননি চেলসি মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

এদিকে দুই গোল হজমের পর ব্রাজিল ২৬তম মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করেই সফল হয়। গোলটির পেছনে অবশ্য পুরো দায় ক্রিস্তিয়ান রোমেরোর। ডি-বক্সের বাইরে বল অনেক্ষণ পায়ে রাখেন এই ডিফেন্ডার, সেই সুযোগে ছুটে গিয়ে তার থেকে বল কেড়ে নিয়ে নিচু শটে গোলটি করেন উলভসের ফরোয়ার্ড মাথেউস কুইয়া।

৩৭তম মিনিটেই স্কোরলাইন ৩-১ করে স্বাগতিকরা। এনসো ফের্নান্দেসের দারুণ ক্রস বক্সে পেয়ে চমৎকার ভলিতে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন মাক আলিস্তের।

দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। মুরিলো, জোয়েলিনতন ও রদ্রিগোকে তুলে নিয়ে মাঠে নামান ওরচিজ, জোয়াও গোমেজ ও এন্দ্রিককে। তবে এতে ব্রাজিলের সাদামাটা পারফরম্যান্সে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বরং আর্জেন্টিনাই বারবার আক্রমণে উঠছিল।

৬৮তম মিনিটে মিডফিল্ডার আলমাদাকে তুলে ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনেকে নামান কোচ স্কালোনি। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দৃষ্টিনন্দন গোল উপহার দেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড; নিকোলাস তাগলিয়াফিকোর পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন সিমেওনে। ছয় মিনিট পর দারুণ এক গোলের সম্ভাবনা জাগিয়েও হতাশ হতে হয় রাফিনিয়াকে। শেষ পর্যন্ত তাই বড় ব্যবধানে হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলের। 

এবার নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে পাঁচ ম্যাচে জয় বঞ্চিত ব্রাজিল। আর পাঁচ দেখায় আর্জেন্টিনা জয় উল্লাসে মাঠ ছাড়ল ৪ বার। একবার হয়েছে ড্র। সব মিলিয়ে আর্জেন্টিনা যেন উড়ছেই। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন