বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

খেলা

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাবেন মিরাজ

ক্রীড়া ডেস্ক মে ১৯, ২০২৫, ২১:২০:০৫

493
  • ছবি: ইন্টারনেট

সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। তবে এ সিরিজে নেই মেহেদী হাসান মিরাজ। এরইমধ্যে জানা গেল, পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডেকেছে লাহোর কালান্দার্স।

পিএসএলে খেলার জন্য সোমবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন মিরাজ। তার অনাপত্তিপত্র পাওয়ার খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম সুযোগ পেলেন মিরাজ।  কালান্দার্সে তিনি সতীর্থ হিসেবে পাবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

এর আগে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না খেলা মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.৫৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট। ব্যাট হাতে আছে ৭টি ফিফটিসহ ২০৯৯ রান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers