শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

খেলা

বিসিসিআই জানিয়ে দিল, এশিয়া কাপ না খেলার খবর ভিত্তিহীন

ক্রীড়া ডেস্ক মে ১৯, ২০২৫, ২১:৩০:০৬

239
  • ছবি: ইন্টারনেট

এ বছরের এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। তবে দেশটিপর সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এশিয়া কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিতে চলেছে ভারত। বিষয়টি মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়েও দেওয়া হয়েছে।  তবে বিসিসিআই সচিব দেভাজিত সাইকিয়া বললেন, সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা, এসব টুর্নামেন্টের বিষয়ে কোনো আলোচনাই করেননি তারা।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে সংবাদমাধ্যমের ওইসব খবর উড়িয়ে দিয়েছেন বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সচিব ‘এশিয়া কাপ ও উইমেন’স ইমার্জিং টিমস এশিয়া কাপ, এসিসির এই ইভেন্টে বিসিসিআইয়ের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে আজ সকাল থেকে কিছু খবর আমাদের নজরে এসেছে। এই ধরনের খবরের কোনো সত্যতা নেই, কারণ এখন পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলো নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরের কথা, কোনো আলোচনাই করেনি বা পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন,  ‘এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ চলমান আইপিএল এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজ, পুরুষ ও নারী দলের।’

সম্প্রতি ভারত ও পাকিস্তানের সংঘাতের পর থেকেই আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় মেয়েদের ইমার্জিং টিমস এশিয়া কাপের পাশাপাশি সেপ্টেম্বরে ভারতে হতে যাওয়া ছেলেদের এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সোমবার বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করে যে, এসিসি প্রধানের দায়িত্বে যখন পাকিস্তানের একজন মন্ত্রী, তখন তার নেতৃত্বাধীন সংস্থার আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিষয়টি নাকি এসিসিকে মৌখিকভাবে জানিয়েও দিয়েছে তারা।

বর্তমানে এসিসির সভাপতি মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers