শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

খেলা

বাংলাদেশের নতুন ওয়ানডেতে অধিনায়ক মিরাজ

ক্রীড়া ডেস্ক জুন ১২, ২০২৫, ১৯:৪৬:১৮

180
  • ছবি: ইন্টারনেট

বেশ আগে থেকেই গুঞ্জন ছিল নাজমুল হোসেন শান্ত আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। বৃহস্পতিবার সেটাই সত্যি হল। এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করে। তবে ওয়ানডেতে তার কোনো ডেপুটির নাম ঘোষণা করেনি বিসিবি।

আগে থেকেই টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন নতুন করে এক বছরের জন্য এই সংস্করণের দায়িত্ব পেয়েছেন। এদিকে লিটন দাসকে টি–টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার ওয়ানডের দায়িত্ব পেলেন মিরাজ। তার মানে তিন সংস্করণে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেছেন, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তাঁর লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি— তাঁকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস তাঁর ওই টেম্পারমেন্ট ও ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য।’

আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই।

বাংলাদেশ দলের আগেও নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে সেটা ভারপ্রাপ্ত হিসেবে। এবারই প্রথম লম্বা সময়ের জন্য দায়িত্ব পেলেন তিনি। বিসিবির সভায় পরিচালকদের কাছ থেকে আসা তিন সংস্করণে তিন অধিনায়কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers