সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ , ১৭ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

দর্শক হয়েই শ্রীলঙ্কা সফরে থাকতে হবে তাসকিনের!

ক্রীড়া ডেস্ক জুন ১৪, ২০২৫, ২২:১২:৩৮

204
  • ছবি: ইন্টারনেট

এখনও গোড়ালির চোট থেকে সরে ওঠেননি তাসকিন আহমেদ।  তাই তাকে ছাড়াই লাল বলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এদিকে টেস্ট সিরিজের পর বাংলাদেশের অভিজ্ঞ পেসারকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

শ্রীলঙ্কার মাটিতে তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ দল। আগামী ১৭ জুন শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যে তাসকিনকে ছাড়াই লাল বলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এরপর আগামী ২ জুলাই ওয়ানডে সিরিজ ও ১০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তবে গোড়ালির চোটে ভুগতে থাকা তাসকিনের সাদা বলের সিরিজ দুটিতে খেলার সম্ভাবনা ক্ষীণ।

বর্তমানে রক্ষণাত্মক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হচ্ছে তাসকিনের। চলতি মাস শেষ হওয়ার পরই তার চোটের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সেকারণে ডানহাতি ফাস্ট বোলারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাসকিনকে নিয়ে বলেছেন, ‘(স্কোয়াড ঘোষণার সময়) তাসকিন টেস্ট খেলার মতো পরিস্থিতিতে ছিল না। যুক্তিসঙ্গতভাবে, যখন একজন খেলোয়াড় চোট পান, তখন তার সীমিত ওভারের ক্রিকেটের মাধ্যমে খেলায় ফিরে আসা উচিত।’

তিনি যোগ করেছেন, ‘তার পুনর্বাসন চলছে। কিন্তু (শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর) ওই সময়ের আগে সে দলে ফিরতে পারবে কিনা তা আমরা নিশ্চিত নই। আমরা এই মাস শেষ হওয়ার পর তার অবস্থা পুনরায় মূল্যায়ন করব। এরপরই আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।’

তাসকিন সময় মতো চোট থেকে সেরে না উঠলেও দেবাশীষের বিশ্বাস শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ঠিক সময়ে সেরে উঠবেন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন