সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

খেলা

র‌্যাংকিংয়ে ৩২ ধাপ এগোলেন জাকের

ক্রীড়া ডেস্ক জুলাই ৯, ২০২৫, ১৬:৫৯:২১

211
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। একের পর এক সিরিজ হারে বাড়ছে হতাশা। এরইমধ্যে জাকের আলী আইসিসি থেকে পেলেন দারুণ এক সুখবর।  ব্যাটসম্যানদের তালিকায় ৩২ ধাপ এগিয়েছেন তিনি। এদিকে র‌্যাংকিংয়ে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ব্যাটসম্যান তৌহিদ হৃদয়েরও।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও, ব্যাট হাতে লড়াই করেছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। তবে তিন ম্যাচের কোনোটিতেই তারা ব্যাটিংয়ে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি।  

প্রথম ম্যাচে ২৪৫ রান তাড়ায় ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বিপর্যয়ের মাঝে সেদিন সাত নম্বরে নেমে ৬৪ বলে ৫১ রান করেন জাকের। দ্বিতীয় ম্যাচে দলের কোনোমতে জয়ের পথে ২৪ ও শেষ ম্যাচে আবার ব্যাটিংয়ে বিপর্যয়ের মাঝে ২৭ রান করেন তিনি। ধারাবাহিকভাবে লড়াকু ব্যাটিংয়ে র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে এখন ৫৯ নম্বরে আছেন জাকের।

প্রথম ম্যাচে মাত্র ১ রান করা হৃদয় শেষ দুই ম্যাচে ভালো করেন। দলের একমাত্র জয়ের ম্যাচে ৬৯ বলে ৫১ রানের পর, শেষ ম্যাচেও ৫১ রান করেন তিনি। র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

এছাড়া প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান এগিয়েছেন ১৯ ধাপ। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার পিছিয়েছেন সাত ধাপ। দুজনেই যৌথভাবে আছেন ৮৫ নম্বরে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শুবমান গিল।

সিরিজ জুড়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন কুসাল মেন্ডিস। প্রথম দুই ম্যাচে ৪৫ ও ৫৬ রানের পর শেষ ম্যাচে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১০ ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন এই টপ-অর্ডার ব্যাটসম্যান। আর প্রথম ম্যাচে ১০৬ রানের পর শেষ ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলা চারিথ আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে আছেন ষষ্ঠ স্থানে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তানজিম হাসানের। তিন ম্যাচে ৬ উইকেট নেন তিনি, ১৮ ধাপ এগিয়ে আছেন ৯২ নম্বরে।

আর প্রথম ম্যাচে ৪ ও শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পিছিয়েছেন বাংলাদেশের বাকি সবাই। মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬ ও মেহেদী হাসান মিরাজ ১ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers