শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ , ১ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

শ্রীলঙ্কায় সিরিজজয়ী দলের ওপরই আস্থা বিসিবির

ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০২৫, ১৮:০৭:৫৯

307
  • ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে কোন সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই রেশ এখনও কাটেনি টাইগারদের। এরইমধ্যে লিটন দাসের দল ফিরেছে দেশে। তবে তাদের বিশ্রামের সুযোগ নেই। আগামী রবিবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হবে লাল-সবুজ প্রতিনিধিরা। এজন্য বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কায় সিরিজজয়ী দলটির ওপরই আস্থা রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। দলে একটি পরিবর্তনও নেই। 

লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে শ্রীলঙ্কা সফরের মতো এবারও কোনো সহ-অধিনায়ক ঘোষণা করা হয়নি। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলে ডেপুটি হিসেবে ছিলেন শেখ মেহেদি হাসান।

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দাপটের সঙ্গে। এ সিরিজে ব্যাটিংয়ে উন্নতির ছাপ স্পষ্ট। বিশেষ করে টপ অর্ডারে। দুই ওপেনারই রানের দেখা পেয়েছেন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনে খেলা লিটন দাস। দারুণ পারফর্ম করেছেন বোলাররাও। তাই ঐ দলটির ওপরই পাকিস্তান সিরিজেও আস্থা রাখল বিসিবি। টানা বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণে তার ফেরার অপেক্ষা বাড়ছে আরও।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রবিবার শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে পরের দুই ম্যাচ আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার। সব খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড়: 

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউজজি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers