শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

খেলা

বাংলাদেশ সফরেও আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক জুলাই ১৯, ২০২৫, ২০:৩৯:৩৭

416
  • ছবি: ইন্টারনেট

গত দুই সিরিজে (নিউ জিল্যান্ড-বাংলাদেশ) আক্রমণাত্বক ক্রিকেট খেলেছে পাকিস্তান। নিউ জিল্যান্ডের বিপক্ষে সাফল্য না পেলেও বাংলাদেশের বিপক্ষে পেয়ে যায় আগা সালমানের দল। এবার বাংলাদেশ সফরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।

সালমান আলি আগা অধিনায়ক হওয়ার পর আগ্রাসী ক্রিকেটের মন্ত্রে উজ্জীবিত পাকিস্তান গড়ে তুলছে নিজস্ব ঘরানা। ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর পর এই ঘরানার ক্রিকেট খেলতে আত্মবিশ্বাস বেড়েছে তাদের।শনিবার সংবাদ সম্মেলনে এই একই অ্যাপ্রোচে এগোনোর কথা বলেন সালমান, হ্যাঁ আমরা খেলার ধরন বদলেছি এবং আমরা এভাবেই খেলতে চাই। তবে কন্ডিশন পর্যবেক্ষণ করাটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখব এখানের কন্ডিশন কেমন এবং আমরা কীভাবে খেলতে চাই।’

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রথাগত মন্থর ও নিচু বাউন্সের উইকেটে এই অ্যাপ্রোচে খেলা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে জানেন পাকিস্তান অধিনায়ক। তাই কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা বদলানোর আভাসও দিয়ে রাখলেন তিনি, ‘যদি কন্ডিশন তেমন হয়, তাহলে আমরা সেভাবে (আগ্রাসী) খেলব। কন্ডিশন সেটার অনুমোদন না দিলে, আমরা খেলব না। আমাদের লক্ষ্য হল, পার স্কোরের চেয়ে ১০-১৫ বেশি রান করা আর বোলিংয়ের সময় পার স্কোরের ওপরে যেতে না দেওয়া।’

বাংলাদেশ সিরিজের পাকিস্তান স্কোয়াডে থাকা ৯ ক্রিকেটারের রয়েছে বিপিএল খেলার অভিজ্ঞতা। এছাড়া ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট সম্প্রতি বাংলাদেশের হয়েও কাজ করেছেন। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা বললেন সালমান, ‘হ্যাঁ অবশ্যই। বেশিরভাগ ক্রিকেটার বিপিএল খেলেছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা পাওয়ার ক্ষেত্রে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা নিজেদের ইনপুট দিয়েছে এবং সেভাবে পরিকল্পনা করেছি।’

পাকিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টি। তবে বাংলাদেশের ঘরের মাঠে খেলা হওয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জের ব্যাপারে সতর্ক পাকিস্তান অধিনায়ক, ‘বাংলাদেশ দল যে কোনো স্টেডিয়াম, যে কোনো মাঠ, যে কোনো দেশে খুব ভালো দল। আর খেলা যখন তাদের দেশে হয়, তারা খুব খুব ভালো দল। আর আমরা জানি, কী ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে চলেছে। আমরা এর জন্য প্রস্তুত এবং খেলার জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers