বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা

এক নজরে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টির পরিসংখ্যান

ক্রীড়া ডেস্ক জুলাই ২০, ২০২৫, ০৯:১১:৫৮

410
  • ছবি: ইন্টারনেট

রবিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের লড়াই। প্রথম ম্যাচের বল মাঠে গড়াবে সন্ধ্যা ৬ টায়। আগে দেখে নেওয়া যাক দুই দলের এ ফরম্যাটের কিছু পরিসংখ্যান। 

* দুই দল এখন পর্যন্ত ১১টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। যার ১০টিই জিতেছে পাকিস্তান। বাংলাদেশ জিতেছে কেবল ১টি। 
* এখন পর্যন্ত টি-টোয়োন্টিতে ২২ মুখোমুখিতে  পাকিস্তানকে ৩ ম্যাচে হারিয়েছে  বাংলাদেশ । পাকিস্তান জিতেছে বাকি ১৯ ম্যাচে। 
*দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান পাকিস্তানের দখলে। ৫ উইকেটে ২০৩ রান করেছে তারা। ২০০৮ সালে করাচিতেই এই রান করেছিল পাকিস্তান। বাংলাদেশের সর্বোচ্চ রান ৬ উইকেটে ১৯৬। এই বছরের জুনেই লাহোরে এই রান করেছিল বাংলাদেশ। 
* সর্বোচ্চ রান নিজেদের দখলে রাখতে না পারলেও সর্বনিম্ন রানে আছে বাংলাদেশ। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ৮৫ রান তুলেছিল বাংলাদেশ। যা দুই দলের মুখোমুখিতে সর্বনিম্ন রান। পাকিস্তানের সর্বনিম্ন রান ৫ উইকেটে ১২৭। 
* টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় জয় আছে পাকিস্তানের। ২০০৮ সালে করাচিতে বাংলাদেশকে ১০২ রানে হারিয়েছিল পাকিস্তান। 
*দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান আছে বাংলাদেশের সাকিব আল হাসানের। ১১ ম্যাচে ৪ হাফ-সেঞ্চুরিতে ৩৬০ রান করেছেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ রান পাকিস্তানের মোহাম্মদ হাফিজের। ১০ ম্যাচে ২ হাফ-সেঞ্চুরিতে ২৭৭ রান করেছেন হাফিজ। 
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers