বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

কবে মাঠে ফিরবেন মেসি জানা নেই মিয়ামি কোচেরও

ক্রীড়া ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ১৬:২৯:৪৩

379
  • ছবি: ইন্টারনেট

লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে  গত রোববার সকালে লিগস কাপের ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তার আঘাত পরীক্ষা-নিরীক্ষার পর ইন্টার  মিয়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, ‘মাংসপেশিতে ছোটখাটো চোট’ পেয়েছেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে তখন কিছুই জানাতে পারেনি দলটি। এবার তাদের কোচ হাভিয়ের মাচেরানোও কোন সুসংবাদ দিতে পারেননি মেসিকে নিয়ে। তিনিও জানেন না এ তারকা কবে ফিরবেন মাঠে। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মেক্সিকান ক্লাব পুমাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। এই ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে মেসির চোট নিয়ে মাচেরানো বলেন, ‘তার (মেসি) সঙ্গে কথা হয়েছে। ক্লাব সবকিছু পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। খারাপ খবরের ভেতরে ভালো খবর হলো, আঘাতটা ছোটখাটো।’

তিনি আরও বলেছেন, ‘ফেরার বিষয়ে আমরা অনুমান করতে পছন্দ করি না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। চোট থেকে সাধারণত সে খুব ভালোভাবে ও দ্রুত সেরে ওঠে। দেখা যাক, কী হয়। তবে এটা সত্য নিশ্চিত যে আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে তাকে পাওয়া যাবে না। এরপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দেখব, সে কেমন বোধ করছে, কতটা উন্নতি করছে। সেরে ওঠার পর আমাদের সঙ্গে যোগ দেবে।’

এবারের এমএলএসে মৌসুমে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি। ন্যাশভিল এফসির স্যাম সারিজের সঙ্গে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার জায়গাটি যৌথভাবে ভাগ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers