শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

খেলা

এনসিএলে খেলবেন মুশফিক-তামিম-মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ১৯:২৭:৪১

281
  • ছবি: ইন্টারনেট

জাতীয় দল টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকায় মাঠের বাইরে ছিলেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল ক্যারিয়ারের ইতি টেনেছেন আগেই। তবে এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে আবারও এ তিন তারকা ফিরছেন মাঠে। 

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে  এনসিএল টি-টোয়েন্টি । এ টুর্নামেন্টে তামিম ইকবাল নিয়ে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত খেলতে দেখা যাবে তাকে। এছাড়া মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। 

শারীরিক অসুস্থতা কাটিয়ে লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই  জানিয়েছেন। প্রতি ক্রিকেটারই খেলবেন নিজ নিজ বিভাগের হয়ে।  তবে এনসিএলে এবারের আসরে খেলার জন্য রাজশাহীতে থাকছেন না মুশফিক। ইতোমধ্যে সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার মুশফিক।

তামিমের ব্যাপারে আকরাম বলেন, ‘তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে। মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers