বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা

ব্যালন ডি’অরের লড়াইয়ে নেই মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ২১:৪১:১৭

388
  • ছবি: ইন্টারনেট

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। গতবারের মতো এবারও সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার জায়গা পাননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।  তবে পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে অনুমিতভাবে এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন উসমান ডেম্বেলে। এদিকে মৌসুমজুড়ে আলোচনায় থাকা বার্সেলোনার দুই তারকা লামিনে ইয়ামাল ও রাফিনিয়াও।

ব্যালন ডি’অরের এবারের পুরস্কারটি জয়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে ডেম্বেলেকে। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান ছিল রাফিনিয়ার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৩৪ গোল করার পাশাপাশি সহায়তা করেন তিনি ২৫ গোলে। এদিকে বার্সার জার্সিতে ইয়ামালও চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দেন মৌসুমজুড়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন তরুণ স্প্যানিশ তারকা।

আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ব্যালন দ’র জয়ী নির্বাচিত হয় সাংবাদিকদের ভোটে।

এক নজরে কারা জায়গা পেলেন ব্যালন ডি’অর পুরস্কারে—পুরুষ

• উসমান ডেম্বেলে - পিএসজি (ফ্রান্স)

• জিয়ানলুইজি দোন্নারুমা - পিএসজি (ইতালি)

• জুড বেলিংহাম - রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড)

• দেজিরে দুয়ে - পিএসজি (ফ্রান্স)

• ডেনজেল ডামফ্রিস - ইন্টার মিলান (নেদারল্যান্ডস)

• সেরহু গিরাসি - বরুসিয়া ডর্টমুন্ড (গিনি)

• আর্লিং হলান্ড - ম্যানচেস্টার সিটি (নরওয়ে)

• ভিক্টর ইয়োকেরেস - আর্সেনাল (সুইডেন)

• আশরাফ হাকিমি - পিএসজি (মরক্কো)

• হ্যারি কেইন - বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড)

• খিচা কাভারেস্কাইয়া - পিএসজি (জর্জিয়া)

• রবার্ট লেভানডোভস্কি - বার্সেলোনা (পোল্যান্ড)

• আলেক্সিস ম্যাক অ্যালিস্টার - লিভারপুল (আর্জেন্টিনা)

• লাওতারো মার্তিনেজ - ইন্টার মিলান (আর্জেন্টিনা)

• স্কট ম্যাকটমিনে - নাপোলি (স্কটল্যান্ড)

• কিলিয়ান এমবাপ্পে - রিয়াল মাদ্রিদ (ফ্রান্স)

• নুনো মেন্দেস - পিএসজি (পর্তুগাল)

• জোয়াও নেভেস - পিএসজি (পর্তুগাল)

• পেদ্রি - বার্সেলোনা (স্পেন)

• কোল পালমার - চেলসি (ইংল্যান্ড)

• মাইকেল ওলিসে - বায়ার্ন মিউনিখ (ফ্রান্স)

• রাফিনিয়া - বার্সেলোনা (ব্রাজিল)

• ডেকলান রাইস - আর্সেনাল (ইংল্যান্ড)

• ফাবিয়ান রুইজ - পিএসজি (স্পেন)

• ভার্জিল ফন ডাইক - লিভারপুল (নেদারল্যান্ডস)

• ভিনিসিয়ুস জুনিয়র - রিয়াল মাদ্রিদ (ব্রাজিল)

• মোহাম্মদ সালাহ - লিভারপুল (মিসর)

• ফ্লোরিয়ান ভির্টজ - লিভারপুল (জার্মানি)

• ভিতিনিয়া - পিএসজি (পর্তুগাল)

• লামিনে ইয়ামাল - বার্সেলোনা (স্পেন)

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers