মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

খেলা

সেরাটা দিয়েই ট্রফি জিততে চান লিটন

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৩:১৯:০১

215
  • ছবি: ইন্টারনেট

এশিয়া কাপ খেলতে রোববার সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। তার আগে অধিনায়ক লিটন দাস জানান, তারা সেরাটা দিয়েই ট্রফি জিততে চান।

বাংলাদেশ দল দুই ভাগে এশিয়া কাপ খেলতে যাচ্ছে। তারই অংশ হিসেবে রোববার সকালে দেশ ছাড়েন অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানসহ কোচিং স্টাফের সদস্যরা। সকাল সোয়া ১০টার ফ্লাইটে দুবাই গিয়ে সেখান থেকে আবুধাবি যাবেন তারা।  দ্বিতীয় গ্রুপে সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়া কাপ খেলতে যাবেন বাকি ক্রিকেটাররা।

ফ্লাইট ছাড়ার আগে ফেসবুকে দেওয়া পোস্টে লিটন লিখেছেন,  ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব — একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।'

এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers