মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

খেলা

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ওকস

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২১:০২:৩৮

375
  • ছবি: ইন্টারনেট

ভারতের বিপক্ষে গত জুলাইয়ের শেষ দিকে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে কাঁধে চোট পাওয়ার পর থেকেই ফিটনেস ফিরে পাওয়ার লড়াই করছিলেন ক্রিম ওকস। তবে গত ২৩ সেপ্টেম্বর ঘোষণা করা ইংল্যান্ডের অ্যাশেজ দলে তার জায়গা হয়নি। তাই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ড অলরাউন্ডার। 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওকস। পোস্টে লেখা হয়, ‘মুহূর্তটি চলে এসেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’

২০১১ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা ওকসের অবসর ঘোষণার পোস্টে আরও লেখা হয়, ‘ইংল্যান্ডের হয়ে খেলাটা ছিল আমার শৈশবের স্বপ্ন। সেটা পূরণ করতে পেরে নিজেকে অবিশ্বাস্যরকম ভাগ্যবান মনে হয়। থ্রি লায়নসের ব্যাজসহ ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার পথে গত ১৫ বছরে অনেকেই সারা জীবনের বন্ধু হয়ে গেছে। পেছনে তাকিয়ে খুব গর্ব নিয়ে এগুলোই স্মরণ করব।’

২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকটা মনে হয় গতকালের কথা! ভালো সময় আসলে উড়ে (বেশি দ্রুত কাটে) যায়। দুবার বিশ্বকাপ জয় এবং অসাধারণ কিছু অ্যাশেজ সিরিজের অংশ যে হতে পারব, তা কখনো ভাবিনি। সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনের এসব স্মৃতি সব সময় মনে থাকবে।’

ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্টে ২০৩৪ রান করার পথে ১টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি আছে ওকসের। বোলিংয়ে নিয়েছেন ১৯২ উইকেট। ওয়ানডেতে ১২২ ম্যাচে করেছেন ১৫২৪ রান, উইকেট নিয়েছেন ১৭৩টি। ৩৩ টি-টোয়েন্টি ম্যাচে ১৪৭ রান করার পাশাপাশি ৩১ উইকেট নেন ওকস।

সাদা বলে ইংল্যান্ডের ‘রেনেসাঁ’র অন্যতম সহযাত্রী ছিলেন ওকস। ইংল্যান্ডের হয়ে ২০১৯ বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন। ২০২৩ অ্যাশেজে হন সিরিজসেরা। এমন একজন ক্রিকেটারের সার্ভিস নিশ্চয়ই মিস করবে ইংল্যান্ড। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers