সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

খেলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবির সভাপতি আমিনুল

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৬, ২০২৫, ২১:১০:০০

374
  • ছবি: ইন্টারনেট

ব্যাপারটি অনুমতিই ছিল। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি বিসিবি পরিচালক হন সোমবারের নির্বাচনে। এরপর সভাপতি পদের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সাবেক এই অধিনায়কের।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। পরে তাদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল।
একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তারা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
 
এরআগে গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে সভাপতি করা হয়। এবার আমিনুল ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।
 
নতুন করে সহসভাপতি হওয়া ফারুক আহমেদ বিসিবির সভাপতিও ছিলেন। অন্য সহসভাপতি শাখাওয়াত সর্বশেষ বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers