রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

খেলা

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে লড়াই সন্ধ্যায়

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৮, ২০২৫, ০৯:২১:০৯

359
  • ছবি: ইন্টারনেট

কয়েকদিন আগেই আবুধাবির মরুভূমিতে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল বাংলাদেশ দল। সেই সুখ স্মৃতি তাজা থাকতেই আজ সন্ধ্যায় প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই ভিন্ন ফরম্যাট হলেও ফুরফরে মেজাজে রয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মঙ্গলবার সিরিজ জয়ের ব্যাপারে সংবাদ সম্মেলনে অধিনায়ক কিছু না বললেও ভক্তদের বুঝতে বাকি নেই কী চায় লাল-সবুজ প্রতিনিধিরা। 

ওয়ানডেতে বেশ ধারাবাহিক বাংলাদেশ দল। তবে গত জুনের পর বুধবার ৫০ ওভারের ক্রিকেটে নামছে টিম টাইগার্স। তারপরও আফগানদের বিপক্ষে আত্মবিশ্বাসী মেহেদী হাসান মিরাজের দল।  আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি, আর তার আগে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে। এটা শুধু আরেকটি সিরিজ নয়, বরং সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভারসাম্যপূর্ণ এক প্রতিদ্বন্দ্বিতা।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবকটিই হবে আবুধাবিতে। তাই এখানকার কন্ডিশন এবং পিচের সঙ্গে নতুন করে মানিয়ে নেওয়ার কিছু নেই সাইফদের। প্রায় এক মাস ধরে এই কন্ডিশনেই রয়েছেন তারা। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলামদের জন্য মানিয়ে নেওয়ার ব্যাপারটি থাকছেই। 

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১১ বার, আফগানিস্তান ৮ বার। শেষ পাঁচ দেখায় ৩-২ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, কিন্তু ব্যবধান এতটাই কম যে, একটি জয়ই পুরো সমীকরণ পালটে দিতে পারে। শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয় পাওয়ার পর এবার ওয়ানডেতে নামছে বাংলাদেশ। কিন্তু আনন্দের পাশাপাশি আছে এক ধরনের চ্যালেঞ্জ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দল এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে, বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই সাজানো হয়েছে এই স্কোয়াড।

বাংলাদেশ মুখিয়ে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে, আর আফগানিস্তান চায় বাংলাদেশকে হারিয়ে নিজেদের মর্যাদা ফেরাতে। তাই আজ মরুভূমির গরমে উঠবে নতুন আগুন—দীর্ঘ বিরতির পর, পুরোনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লিখতে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers