বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

ক্যারম দলের বাছাই সম্পন্ন, বিশ্বমঞ্চে লড়বে আট খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০২৫, ১৫:০৪:১৯

3K
  • ছবি: সংগৃহীত

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ৭ম ক্যারম ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর জন্য বাংলাদেশ দলের বাছাই পর্ব। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর মালদ্বীপে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

গত ১৭ অক্টোবর শেষ হওয়া পুরুষ দলের বাছাইয়ে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন-মো: আনিছ আহমদ, হাফিজুর রহমান, বাসু দাশ ও হেমায়েত মোল্লা। এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত নারী দলের বাছাইয়ে নির্বাচিত হন- আফসানা নাসরিন, ফারজানা বানু শিল্পী, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া খাতুন।

বাংলাদেশ ক্যারম ফেডারেশন জানিয়েছে, আসন্ন ক্যারম ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ৬ নভেম্বর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। 

ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, আমরা খুব আশাবাদী। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। এবারের দলটিতে অভিজ্ঞতা ও উদ্যমের একটি দারুণ মিশেল রয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বের ২৫টিরও বেশি দেশ। ক্যারম খেলায় বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবার বিশ্বমঞ্চেও ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers