শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়ার স্বপ্ন

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৫, ২০:৩৮:৫৭

179
  • অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে টি-টোয়েন্টি সিরিজ ভারতের -ছবি: ক্রিকইনফো

আগের ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজে পেছনে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে দলটি আশা করেছিল শেষ ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করবে তারা। তবে শনিবার তাদের সেই স্বপ্ন সত্যি হতে দেয়নি বৃষ্টি। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হওয়ায় ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এ সিরিজের প্রথম ম্যাচও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। 

ব্রিসবেনে শনিবার টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল উড়ন্ত সূচনা করেন। ৪.৫ ওভারে ভারতের রান যখন ৫২, খেলা বন্ধ হয়ে যায় তখন। প্রায় দুই ঘন্টার বেশি অপেক্ষার পর শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ। 

৬ চারে ১৬ বলে ২৯ করে অপরাজিত ছিলেন গিল। আর এক ছক্কা ও এক চারে ১৩ বলে ২৩ রান করেন অভিষেক। সিরিজে মোট ১৬২ রান করে সিরিজসেরার পুরষ্কার জেতেন বিধ্বংসী এই ওপেনার। ছন্দের তুঙ্গে থাকা অভিষেক বিশ্বরেকর্ডেও নাম লেখান। 

টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে ছুঁয়েছেন অভিষেক। হাজার রান করতে তাঁর লেগেছে ৫২৮ বল। বিশ্ব রেকর্ড গড়ে অভিষেক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বল খেলে ৭৪ রানের ইনিংসের কল্যাণে ৫৬৯ বল টি-টোয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬১১ বল করেছিলেন এক হাজার রান।

এ ছাড়া ভারতের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস খেলে এক হাজার রান করলেন অভিষেক শর্মা। ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন