শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

আবরার-সিয়াম নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ জয় পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৫, ২১:৪২:৩২

182
  • ছবি: ক্রিকইনফো

সিরিজ নির্ধারনী ওয়ানডেতে শনিবার ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তাই বড় সংগ্রহের হাতছানি দিচ্ছিলো তাদের। তবে আবরার আহমেদের ঘূর্ণিতে নাটকীয় ব্যাটিং ধসে পড়ে সফরকারীদের। ৩৭ রানে তারায় শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে। তাই জয়ের জন্য পাকিস্তান পায় সহজ লক্ষ্যমাত্রা। সে পথ পাড়ি দিতে স্বাগতিকদের নেতৃত্ব দেন সিয়াম আইয়ুব। আগ্রামী ইনিংস খেলে দলকে এনে দেন সহজ জয়। এর সঙ্গে সঙ্গে তিন ম্যাচের সিরিজ পাকিস্তান নিজেদের করে নেয় ২-১ ব্যবধানে। 

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শনিবার পাকিস্তান জিতেছে ৭ উইকেটে। এদিন আগে ব্যাট করতে নেমে ৩৭.৫ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে পাকিস্তান জয়ের ঠিকানায় পৌঁছে যায় ১৪৯ বল হাতে রেখেই। সিয়াম করেন ৭০ বলে ১১ চার ও ১ ছয়ে ৭৭ রান। এদিনে মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৪৫ বলে ৩২ রানে। 

পাকিস্তানের হয়ে লেগ স্পিনার আবরার আহমেদ ১০ ওভারে মাত্র ২৭ রানে ৪ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি ও দুই স্পিনার আগা সালমান আর মোহাম্মদ নওয়াজ।

ফয়সালাবাদে শনিবার আগে ব্যাট করতে নেমে ৭২ রানের উদ্বোধনী জুটির পর একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ৮৭। সেখান থেকে পথ হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় তারা ৩৭.৫ ওভারে। ৫৬ রানে হারায় শেষ ৯ উইকেট, ৩৭ রানে শেষ ৮টি। প্রোটিয়া দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন কুইন্টন ডি কক। তিনি ৭০ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে এই রান করেন। এছাড়া ৪৫ বলে চারটি চার আর এক ছক্কার সাহায্যে ৩৯ রান করেন আরেক ওপেনার পিটোরিয়াস। ১৬ রান করেন অধিনায়ক ম্যাথিউ ব্রিটজেক।

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা হয় হোঁচট খেয়ে। ইনিংসের দ্বিতীয় বলে ফখর জামান ডাক মারেন নান্দ্রে বার্গারের বলে বোল্ড হয়ে। এরপর সিয়াম আইয়ুবের সাবলীল ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের।  লক্ষ্য থেকে ১৪ রান দূরে থাকতে সিয়াম আউট হন ইনিংস সেরা ৭৭ রান করে। তার ৭০ বলের ইনিংসে ছিল ১১ চার ও ১ ছয়। বাবর আজম করেন ২৭ রান। ৩২ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান  দলকে জয়ের বন্দরে নেন। 

দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচসেরা হয়েছেন আবরার আহামেদ। এদিকে পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সিরিজ সেরা হয়েছেন কুইন্টন ডি কক। 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৭.৫ ওভারে ১৪৩ (প্রিটোরিয়াস ৩৯, ডি কক ৫৩, ডি জর্জি ২, ব্রিটস্কি ১৬, হারমান ১, ফেরেইরা ৭, বশ ০, ফোরটান ৩, পিটার ১৬, বার্গার ৩*, এনগিডি ০; আফ্রিদি ৪.৫-০-১৮-২, সিয়াম ৭-০-৩০-০, রউফ ৩-০-১৭-২, সালমান ৪-০-১৮-২, আবরার ১০-১-২৭-৪, মোহাম্মদ নাওয়াজ ৯-০-৩১-২)

পাকিস্তান: ২৫.১ ওভারে ১৪৪/৩ (ফাখার ০, সিয়াম ৭৭, বাবর ২৭, রিজওয়ান ৩২*, সালমান ৫*; বার্গার ৫-১-২৯-১, এনগিডি ৩-১-১৭-০, বশ ৩-০-২৩-০, ফোরটান ৬.১-০-৩৪-১, ফেরেইরা ৪-০-২১-০, পিটার ৪-০-১৮-০)

ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী

ম্যাচ সেরা: আবরার আহমেদ

সিরিজ সেরা: কুইন্টন ডি কক

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন