মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

খেলা

রেকর্ড জুটির পরও ৯ রানে হার ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৯, ২০২৫, ২০:৪৩:১৬

315
  • ছবি: ক্রিকইনফো

৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই জমজমাট লড়াই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ডের মধ্যে। সেই ধারাবাহিকতা দেখা গেল রবিবারও। এদিন  টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর লোয়ার অর্ডারে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের রেকর্ড জুটি তো ক্যারিবীয়দের প্রায় জিতিয়েই দিয়েছিল। কিন্তু স্নায়ুচাপ ধরে রেখে, শেফার্ড-স্প্রিঙ্গারের চোখ রাঙানি থামিয়ে শেষ পর্যন্ত ৯ রানে জয় পেয়ে যায় নিউ জিল্যান্ড। এর ম্যাচে এখন ৩ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। 

নেলসনে স্যাক্সটন ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান করে নিউ জিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ড্যারিল টাফির গতি আর ইশ সোধির ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ ১ বল বাকি থাকতে ১৬৮ রানে অলআউট হয়। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। শেফার্ড ও স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান, যা ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসে তো বটেই; টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

নবম উইকেট জুটিতে আগের সর্বোচ্চ ৭২ রানও ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখানেও জড়িয়ে শেফার্ডের নাম। ২০২২ সালে বার্বাডোজের ব্রিজটাউনে শেফার্ড জুটিটা গড়েছিলেন আকিল হোসেনকে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল ১ রানে, আজ নিউজিল্যান্ডের কাছে হারল ৯ রানে।

লেগ স্পিনে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেয়ারি পাশাপাশি ঝড়ের আভাস দেওয়া আকিম অগাস্টের রানআউটে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন ইশ সোধি।

সিরিজের চতুর্থ ম্যাচ নেলসনেই সোমবার। 

সংক্ষিপ্ত স্কোর

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৭৭/৯ (কনওয়ে ৫৬, মিচেল ৪১, রবীন্দ্র ২৬, রবিনসন ২৩; ফোর্ড ২/২০, হোল্ডার ২/৩১, শেফার্ড ১/২৩, স্প্রিঙ্গার ১/৩৬)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৬৮ অলআউট (শেফার্ড ৪৯, স্প্রিঙ্গার ৩৯, অ্যাথানেজ ৩১, অগাস্টে ২৪; সোধি ৩/৩৪, ডাফি ৩/৩৬, ব্রেসওয়েল ১/৭, স্যান্টনার ১/২৯)।

ফল: নিউ জিল্যান্ড ৯ রানে জয়ী।

ম্যাচসেরা: ইশ সোধি।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers