শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

‘অধিনায়কত্ববিহীন ১২৬ দিন রিল্যাক্স করেছি, উপভোগ করেছি’

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৫, ১৮:১৫:৪৭

185
  • ছবি: ইন্টারনেট

গত জুলাইয়ে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। মাঝে তিনি ১২৬ দিন নেতৃত্বে ছিলেন না। ঐ সময়েও টেস্ট খেলেনি টিম টাইগার্স। মাঝে টেস্ট নেতৃত্ব নিয়ে ঘটে গেছে অনেক কিছু। অবশেষে সেই নাজমুলই আবার টেস্ট নেতৃত্বে ফিরেছেন। মঙ্গলবার তার নেতৃত্বেই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টিম টাইগার্স। 

মাঝে অধিনায়কত্ববিহীন ১২৬ দিনের অভিজ্ঞতাটাই সিলেটে সংবাদ সম্মেলনে শুনিয়েছেন নাজমুল, ‘কত দিন যেন মাঝে অধিনায়ক ছিলাম না, ওই সময়টা রিল্যাক্স করেছি, উপভোগ করেছি। ভালো সময় কেটেছে।’

কেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আর কেনই–বা ফিরে আসা, নাজমুল দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘ক্রিকেট বোর্ড যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলাপচারিতা হয়েছে। একটা সময় গিয়ে মনে হয়েছে আমি নাজমুল হোসেন ব্যক্তির চেয়ে বাংলাদেশ ক্রিকেট অনেক বড়। আমার নিজের চিন্তার থেকে বড় চিন্তা হলো বাংলাদেশ দলের কী প্রয়োজন।’

পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা দিয়েই আবার টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে নাজমুলকে। তাকে ফিরতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে। শেষ পর্যন্ত তার আশ্বাসে ফিরেছেন নেতৃত্বে নাজমুল। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, সেটা দল ও আমার ভালোর জন্যই। সেই আলাপচারিতাকে আমি পুরোপুরি সম্মান দিয়েছি। এক কথায় যদি বলি, আমি ব্যক্তির চেয়ে বাংলাদেশ দলকে আগে রাখা উচিত (এজনই সিদ্ধান্ত বদলেছি)।’

ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে বোর্ডের কাছ থেকে সমর্থন পাওয়া নিয়েও আশাবাদী নাজমুল, ‘যে সমস্যাগুলো হতে পারে বা যে যে সমস্যা হচ্ছে ওই জিনিসগুলো কীভাবে সবাই মিলে সামলে নিতে পারি, এই বিষয় নিয়ে সবাই নিজের জায়গা থেকে ইতিবাচক ছিলাম। আশা করছি সামনের দিকে খুব ইতিবাচকভাবে দলটা এগোবে। আমি বিশ্বাস করি ক্রিকেট বোর্ড এই জায়গাতে আমাকে পুরোপুরি সমর্থন দেবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন