শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

মুশফিকুরের শততম টেস্ট উদযাপন ও উপভোগ করতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৫, ২১:১৭:২৪

209
  • ছবি: ইন্টারনেট

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। আগামীকাল মঙ্গলবার সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ১৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টেই হবে মুশির জন্য মাইলফলক। অনেক চড়াই-উৎরাই, উঠা-নামা, সাফল্য-ব্যর্থতা, মান-অভিমানের পর্ব পেরিয়ে অজুত-নিযুত ঘামবিন্দু ঝরিয়ে বিশেষ এক ক্ষণে জাতীয় দলের অন্যতম তারকা। বিশেষ সেই ক্ষণটাকে উদযাপন করবে বাংলাদেশ দল।

মুশফিকের শততম টেস্ট উদযাপন ও উপভোগ করতে চায় বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘‘খুবই রোমাঞ্চিত। কালকে ৯৯তম ম্যাচ হবে। আমি ব্যক্তিগতভাবে এই দুইটি টেস্ট ম্যাচ উদযাপন করতে চাই। উপভোগ করতে চাই সবাই মিলে একসঙ্গে। পুরো দিনটাই উদযাপন করবো। বিশেষ করে ১০০তম ম্যাচটা যদি তিনি সুস্থ থেকে ওভাবে খেলতে পারেন, ওই পাঁচটি দিন সবাই দিলে সেলিব্রেট করবো এবং ভালোভাবে উপভোগ করতে চাই। খুবই আশাবাদী আমরা উনি সুস্থভাবে দুইটি টেস্ট ম্যাচ খেলবে।’’

শান্ত আরও বলেন, ‘উনি ড্রেসিংরুমে থাকা আমাদের জন্য সব সময়ই ভালো লাগার বিষয়। টেস্ট ক্রিকেটে আমরা সব সময় অভিজ্ঞতাকে মূল্যায়ন করি। উনার এতো বছরের একটা ক্যারিয়ার। উনার অভিজ্ঞতা আমাদেরকেও হেল্প করে। কঠিন মুহূর্তে কিভাবে চাপটা সামলে নেওয়া যায়। এই বিষয়গুলো সব সময়ই আলাপ আলোচনা হয়।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। সবকিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই ১০০ টেস্টের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাবেক অধিনায়ক।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন