শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

তাসকিন-সাইফের সঙ্গে ঢাকার চুক্তি

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২৫, ২১:৩৭:৩৬

220
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই তারকা ক্রিকেটারদের দলে টানতে ব্যস্ত সময় পার করছে  ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে ঢাকা ক্যাপিটালস মঙ্গলবার চুক্তি সম্পন্ন করেছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানের সঙ্গে।  এসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব ইসলাম এবং অপারেশন ম্যানেজার কে এম আলী হোসেন রাজু।

সর্বশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন। কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। এবার এই ফ্র্যাঞ্চাইজিটি প্রতিযোগিতায় নেই। এ সুযোগেই তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ২১ তারিখ নিলাম অনুষ্ঠিত হতে পারে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন