শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০২৫, ১৮:৫০:৪৬

235
  • ছবি: ইন্টারনেট

আবুধাবি টি-টেন লিগে সাকিব আল হাসান আর সাইফ হাসানের পর  দল পেলেন তাসকিন আহমেদও। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দেয় নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। আট দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ নভেম্বর। ফাইনাল ৩০ নভেম্বর।

এরআগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস ড্রাফট শুরুর আগেই দলে টেনে নেয় সাকিব আল হাসানকে। গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে দলে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস আর জেসন রয়ও। জাতীয় দলের বাইরে থাকায় সাকিব এ টুর্নামেন্টে খেলবেন শুরু থেকেই।

১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। 

টি-টেন লিগে এবার দল পেয়েছিলেন নাহিদ রানাও। কিন্তু শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় তার খেলা হচ্ছে না।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন