মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

খেলা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০২৫, ০৮:৫১:৫৬

263
  • ছবি: পাকিস্তান ক্রিকেট

সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার পাঁচ জন ব্যাটসম্যান ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেনি। তাতে কম রানের পুঁজি পায় দলটি। যা নিয়ে বোলিংয়েও দারুণ কিছু করতে পারেনি তারা। এ সুযোগে অনায়াস জয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। এই নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৩২ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। ১৮ নভেম্বর থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা, যেখানে আরেক দল জিম্বাবুয়ে।

রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ওপেনিং জুটি ছিল ৫৫ রানের। তবে মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে হারিস রউফ ও ফয়সাল আকরামের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ব্যাটিং লাইন শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। সবচেয়ে বেশি ৪৮ রান করে সাদিরা সামারাবিক্রমা। পরের দুটি সর্বোচ্চ ইনিংস ত্রিশ ছাড়ানো। অধিনায়ক কুশল মেন্ডিস ৩৪ ও পাভান রত্নায়েকে ৩২ রান করেন। ওয়াসিম ১০ ওভারে ৪৭ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে পান হারিস ও ফয়সাল।

লক্ষ্যে নেমে চতুর্থ ওভারে ওপেনার হাসিবুল্লাহ খানকে হারায় পাকিস্তান। তারপর দ্বিতীয় উইকেটে ফখর জামান ও বাবর আজম ৭৪ রানের জুটিতে দল ঘুরে দাঁড়ায়।  ফখর ৪৫ বলে ৫৫ রান করে আউট হলে এই জুটি বিচ্ছিন্ন হয়। তারপর একে একে বাবর ও সালমান আগা দ্রুত ফিরে গেলে মোহাম্মদ রিজওয়ান হাল ধরেন। আগের ম্যাচে সেঞ্চুরি খরা কাটানো বাবর ৫২ বলে ৩৪ রান করেন।

রিজওয়ান ও হুসেইন তালাত ১২২ বলে ১০০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান। ৯২ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তালাত ৫৭ বলে ৪২ রানে খেলছিলেন। ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে ৩-০ তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ৪ উইকেটে তারা করে ২১৫ রান।

শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন জেফ্রি ভ্যান্ডারসে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৫.২ ওভারে ২১১ (সামারাবিক্রমা ৪৮, মেন্ডিস ৩৪, রত্নায়েকে ৩২; ওয়াসিম ৩/৪৭, হারিস ২/৩৮, ফয়সাল ২/৪২)।

পাকিস্তান: ৪৪.৪ ওভারে ২১৫/৪ (ফখর ৫৫, রিজওয়ান ৬১*, তালাত ৪২*; ভ্যান্ডারসে ৩/৪২)।

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান)

সিরিজসেরা: হারিস রউফ (পাকিস্তান)

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতল পাকিস্তান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers