বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

খেলা

স্টার্কের ৬ উইকেট, রুটের ‘প্রথম’ সেঞ্চুরি,

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৫, ২০:৪১:৪০

206
  • ছবি: ক্রিকইনফো

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বল হাতে আগুন ছোঁটালেন মিচেল স্টার্ক। ৬ উইকেট নেওয়ার পথে ইংল্যান্ডের টপ অর্ডারকে ছিন্নভিন্ন করে দেন তিনি। এমন দিনেই আবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন জো রুট। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত রইলেন ১৩৫ রানে। সব মিলিয়ে ব্রিসবেন টেস্টের শুরুর দিনটা হয়েছে রোমাঞ্চকর। 

গোলাপী টেস্টের প্রথম দিনে রান পেয়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিও, করেছেন ৭৬ রান। আর দিনের শেষ সেশনে তো রুটের সঙ্গী হয়ে ৬১ রানের জুটি গড়ে অস্ট্রেলীয়দের হতাশ করেছেন জফরা আর্চার, অপরাজিত আছেন ২৬ বলে ৩২। সব মিলিয়ে ৭৪ ওভারের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ৩২৫ রান। 

বৃহস্পতিবার ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন  স্টার্ক। ম্যাচের প্রথম ওভারের শেষ বলে বেন ডাকেটকে ফুল লেংথ আউটসুইঙ্গারে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। তার করা পরের ওভারের তৃতীয় বলে বলটাকে উইকেটে টেনে এনে বোল্ড ওলি পোপ। ৫ রানে নেই ২ উইকেট, পার্থের ভূতই যেন তখন ইংলিশ ব্যাটসম্যানদের ঘাড়ে চেপে বসেছিল। ডাকেট-পোপ—দুজনই ফিরেছেন ‘ডাক’ উপহার পেয়ে।

এরপর জ্যাক ক্রলি ও জো রুট হাল ধরেন। প্রথম সেশনে আর উইকেট পড়তে না দিয়ে তারা তৃতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন। এরমধ্যে ৭১ রানই ছিল ক্রলির। ৯৩ বলে ৭৬ রান করে মাইকেল নেসারের বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ক্রলির বিদায়ে ভাঙে জুটি।

ক্রলি ফিরলেও এক প্রান্ত আগলে ছিলেন রুট।  হ্যারি ব্রুককে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ৩৩ বলে ৩১ রান করা ব্রুককে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ বানিয়ে জুটি ভাঙা স্টার্ক একটি রেকর্ডেরও মালিক হয়ে যান। সেটি টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেট পেরিয়ে যাওয়া স্টার্ক পরে আরও ৩টি উইকেট নিয়েছেন। দিন শেষে টেস্টে তাঁর উইকেট এখন ৪১৮টি। এর ৮৭টিই দিবারাত্রি টেস্টে খেলা ১৫ ম্যাচে নিয়েছেন স্টার্ক।

৪ উইকেটে ১৯৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা ইংল্যান্ড তৃতীয় সেশনের শুরুতেই হারায় অধিনায়ক বেন স্টোকসকে। রক্ষণাত্মকভাবে খেলে বলটাকে কাভারের দিকে ঠেলেই ১ রান নিতে ছুটতে শুরু করেছিলেন। রুট তাঁকে ফিরিয়ে দিলেও জশ ইংলিসের সরাসরি থ্রো ভেঙে দেয় স্ট্রাইকিং প্রান্তের উইকেট।

অধিনায়কের বিদায়ের ৩ বল পরেই নেই জেমি স্মিথও। স্কট বোল্যান্ড বোল্ড করেছেন উইকেটকিপার ব্যাটসম্যানকে। উইল জ্যাকসকে নিয়ে রুট আরও ৪০ রান যোগ করার পর স্টার্কের আবার আঘাত। জ্যাকসকে ফিরিয়ে ইংল্যান্ডকে ২৫১/৭ বানিয়ে দিলেন স্টার্ক। এর আগেই অস্ট্রেলিয়ায় নিজের সর্বোচ্চ ইনিংসটি পেয়ে যাওয়া রুট তখন ৯৮ রানে দাঁড়িয়ে। ৫ বল পরেই বাউন্ডারি মেরেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ও ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি পেয়ে যান রুট। ওই শটেই অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রানও হয়ে যায় তার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার আগে স্কোর বোর্ডে ইংল্যান্ডের স্কোর পেরিয়ে গেছে ইংল্যান্ড।  

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৪ ওভারে ৩২৫/৯ (রুট ১৩৫*, ক্রলি ৭৬, আর্চার ৩২*, ব্রুক ৩১; স্টার্ক ৬/৭১, নেসার ১/৪৩, বোল্যান্ড ১/৮৭)।

(প্রথম দিন শেষে)। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন