বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

খেলা

রেকর্ড ভেঙেও ওয়াসিমকেই সেরা বললেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৫, ২২:০০:৪৬

204
  • ছবি: ক্রিকইনফো

ব্রিসবেন টেস্টে বল হাকে দাপট দেখিয়ে বৃহস্পতিবার সাদা পোশাকে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। তবে নিজেকে এজন্য মোটেও কৃতিত্ব দিচ্ছেন না তিনি। যার রেকর্ড ভেঙেছেন সেই সেই ওয়াসিম আকরামকে এখনও নিজের চেয়ে ভালো মনে করেন স্টার্ক।

ব্রিজবেনে গোলাপি বলের টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শুরু থেকেই পরীক্ষায় ফেলেন স্টার্ক। সে সুবাদে তিনি ৭১ রান খরচায় ৬ উইকেট নেন। টেস্টে এনিয়ে ১৮ বার ইনিংসে পেলেন পাঁচ উইকেটের স্বাদ। আর দিন-রাতের টেস্টে ষষ্ঠবার। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের দিন ওয়াসিমের ৪১৪ উইকেটের রেকর্ড ভেঙে দেন স্টার্ক। তার নামের পাশে উইকেট এখন ৪১৮টি।

যার কাছে রেকর্ড হারিয়েছেন ওয়াসিম, সেই স্টার্ককে এক্স বার্তায় সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট, “দুর্দান্ত স্টার্ক। তোমার জন্য গর্বিত। তোমার অবিশ্বাস্য কঠোর পরিশ্রম তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। আমার উইকেটের সংখ্যা তোমার অতিক্রম করাটা কেবল সময়ের ব্যাপার ছিল। এটা (রেকর্ড) তোমার হওয়ায় আমি আনন্দিত! শুভকামনা, তোমার অসাধারণ ক্যারিয়ারে নতুন উচ্চতায় উঠতে থাকো।”

দিনের খেলা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্টার্ককে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বকালের সেরা মনে করেন কিনা। সেই আলোচনায়ই যেতে চান না স্টার্ক, “আমি নিজেকে এমনটা বলতে পারব না।”

রপর স্টার্ক তুলে ধরেন ওয়াসিম আকরামের প্রতি তার সম্মানের বিষয়টি।

“আমি পরে এটা নিয়ে ভাববো, ওয়াসিম এখনও আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার মতে, তিনি এখনও বাঁহাতি বোলারদের মধ্যে সেরা এবং নিশ্চিতভাবেই এই খেলার সেরা বোলারদের একজন। তাই এ নিয়ে আলোচনা করাটা দারুণ ব্যাপার, কিন্তু আমি কেবল আরও কিছু উইকেট নেওয়ার চেষ্টা করব।”

স্টার্কের তোপের পরও ৯ উইকেটে ৩২৫ রান করেছে ইংল্যান্ড। জো রুট ১৩৫ রানে অপরাজিত রয়েছেন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন