বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

খেলা

পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২৫, ২১:১৬:০৫

211
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে জিতে এগিয়ে গেল। কক্সবাজারে রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচের মতো আজকের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৮৬ রান তোলে পাকিস্তানের মেয়েরা। রানটা ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তিনটি ছক্কা মেরেছেন চারে নামা এই ব্যাটসম্যান। ৮ রানে ২ উইকেট হারানোর পর জান্নাতের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন সাদিয়া। দলকে ৫৩ রানে রেখে অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটা সারেন জান্নাত।

অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটির বেশির ভাগ রানই ছিল ২৫ বলে ৩০ রানে অপরাজিত জান্নাতের। জুটিতে তার সঙ্গী মায়মুনা নাহার অপরাজিত ছিলেন ৪ রানে।

এর আগে পাকিস্তানের ইনিংসে ২টি করে উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম ও অতসী মজুমদার।

সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই ১০ ও ১২ ডিসেম্বর।

সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক সাদিয়া ইসলাম।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন