বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা

আইসিসির অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৩, ২০২৬, ১৯:৩২:১২

170
  • ছবি: ইন্টারনেট

আইসিসির অনুরোধের পরও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আবারও বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থাটিকে নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। 

এদিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

বিসিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল আছে। আইসিসি অবশ্য সভায় বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।

দু’পক্ষের আলোচনায় তারা একমত হয়েছে যে, সম্ভাব্য সমাধান বের করার লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকবে। খেলোয়াড়, কর্মকর্তা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও দৃঢ়ভাবে জানিয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশের ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার ইস্যুতে ‘তিনটি আশঙ্কা’র কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন