বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা

ক্রিকেট ছাড়ার ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলির

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৩, ২০২৬, ২০:৩৭:১৪

179
  • ছবি: টুইটার

নারী ক্রিকেটের অন্যতম সফল তারকা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারে ৮টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া এ ক্রিকেটার ইতি টানছেন। আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটিই হবে তার শেষ আন্তর্জাতিক সিরিজ।

ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টে হিলি জানান, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পার্থে অনুষ্ঠেয় দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে তিনি বুটজোড়া তুলে রাখবেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।
 
মানসিক ক্লান্তি ও চোটের সঙ্গে লড়াই এর ফলে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন হিলি। এ ব্যাপারে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক বছর মানসিকভাবে আমাকে অনেকটা শুষে নিয়েছে। মাঠে আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক থাকতে চাই, জিততে চাই। কিন্তু চোট আর মানসিক ধকল মিলিয়ে এখন সরে দাঁড়ানোটাই সঠিক মনে হয়েছে।’
 
২০১০ সালের ফেব্রুয়ারিতে ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হিলির। এরপর দেশটির হয়ে ১০টি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছেন তিনি। এছাড়া আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন দুইবার।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন