বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ২২, ২০২৬, ১৭:১৫:১৩

223
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ। বৃহস্পতিবার ক্রিকেটারদের সাথে বৈঠকের পর সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলে উল্লেখ করে তিনি বলেছেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন।

এদিকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তিনি জানান নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলতে। এজন্য লড়াই অব্যহতই রাখবেন। 
 
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন,  ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।’
 
তিনি আরও বলেন, ‘স্বভাবত, আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।’
 
বুধবার আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে আজ চূড়ান্তভাবে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।
 
ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির কর্তাব্যক্তিদের সঙ্গে বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে মিটিংয়ে ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন