বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা

আর্থিক ক্ষতির শঙ্কায় পাকিস্তানকে রাজি করানোর চেষ্ঠায় আইসিসি

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১৯:৪৪:৩১

143
  • ছবি: ইন্টারনেট

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে খেলবে না তারা। যে কারনে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই সংস্থাটি এ সমস্যার সমাধানের জন্য নড়েচড়ে বসেছে সংস্থাটি। 

পাকিস্তান ম্যাচ না খেললে ভারতীয় সম্প্রচারকারী ও স্পনসরদের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল ক্ষতি এড়াতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে রাজি করানোই এখন আইসিসির প্রধান লক্ষ্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার দায়িত্ব আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আইসিসির ভেতরে একজন তুলনামূলক নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত।

ফার্স্টপোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠেয় ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করানোই তার মূল লক্ষ্য। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, আইসিসির কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলাদেশকে সমর্থন জানাতেই ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

সরকারি সূত্রের বরাতে বলা হয়, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির পক্ষপাতদুষ্ট ভূমিকা পাকিস্তানের এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। সূত্রগুলোর দাবি, ভারতের বিপক্ষে মাঠে না নামা ছিল পাকিস্তানের পক্ষ থেকে একটি ‘প্রতিবাদের রূপ’। একই সূত্র আরও অভিযোগ করেছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্প্রসারিত রূপে পরিণত হয়েছে।

ভারত–পাকিস্তান ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়। বাণিজ্যিক বিশ্লেষণ অনুযায়ী— একটি ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট মূল্য প্রায় ৫০ কোটি ডলার, এতে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রি অন্তর্ভুক্ত।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্পটের দাম ২৫–৪০ লাখ রুপি, শুধু এই ম্যাচ থেকেই বিজ্ঞাপন আয় ধরা হয়েছিল প্রায় ৩০০ কোটি রুপি। এই পরিস্থিতিতে, বিসিসিআইয়ের তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২০০ কোটি রুপি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারস্বত্বধারী। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ—ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র। গ্রুপপর্ব শুধু নয় এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন