বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা

লাহোর কালান্দার্সে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১৯:৪৪:২৩

168
  • ছবি: ইন্টারনেট

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের নিলাম আগামী বুধবার। তার আগেই সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াল লাহোর কালান্দার্স। ব্যাপারটি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমবার্তায়  নিশ্চিত করেছে লাহোর। 

নিয়মানুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রেও অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মোস্তাফিজের সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

আগের ১০ বার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হলেও পিএসএলে এবারই প্রথম নিলাম হবে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড় দলগুলো। গত আসরের দলগুলোর সঙ্গে এবার ২টি বেড়ে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি পিএসএলে লড়বে।

বাংলাদেশের মোস্তাফিজ ২০১৭–১৮ মৌসুমেও পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন। দলটি মোস্তাফিজের এবারের অন্তর্ভূক্তিকে উল্লেখ করেছে ‘পরিবারে ফেরা’ বলে।

আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। ৬ দল থেকে বাড়িয়ে এবার ৮ দল নিয়ে হবে টুর্নামেন্টে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন